PreronaAcademy, Author at Prerona Academy https://preronaacademy.com/author/preronaacademy/ WBSLST Preparation 2025 Wed, 19 Oct 2022 08:13:56 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.1 https://preronaacademy.com/wp-content/uploads/2022/10/cropped-PA-Favicon-32x32.png PreronaAcademy, Author at Prerona Academy https://preronaacademy.com/author/preronaacademy/ 32 32 প্রাইমারি টেট ২০২২ প্রস্তুতি। শিশু মনস্তত্ব ও পেডাগগি গুরুত্বপূর্ণ MCQ । Praimary TET https://preronaacademy.com/primary-tet-2022-child-pedagogy-mcq/ https://preronaacademy.com/primary-tet-2022-child-pedagogy-mcq/#respond Wed, 19 Oct 2022 08:13:53 +0000 http://localhost/PreronaAcademyWeb/?p=69 ১. বিকাশ হল – (a) বংশগতির ফল(b) পরিবেশের ফল(c) উভয়ই(d) কোনটিই নয় উত্তরঃ- (c ) উভয়ই ২. শিশুর পিছিয়ে পড়ার

The post প্রাইমারি টেট ২০২২ প্রস্তুতি। শিশু মনস্তত্ব ও পেডাগগি গুরুত্বপূর্ণ MCQ । Praimary TET appeared first on Prerona Academy.

]]>

১. বিকাশ হল –

(a) বংশগতির ফল
(b) পরিবেশের ফল
(c) উভয়ই
(d) কোনটিই নয়

উত্তরঃ- (c ) উভয়ই

২. শিশুর পিছিয়ে পড়ার জন্য নিম্নলিখিত কোন কারণটি দায়ী ?

(a) বাড়িতে যথাযথ পরিবেশের অভাব
(b) সামাজিক ও সাংস্কৃতিক অবহেলা
(c) অযথার্থ শিক্ষণ
(d) ওপরের সবকটি

উত্তরঃ- (d) ওপরের সবকটি

৩. বংশগতি হল একটি প্রক্রিয়া যার মাধ্যমে –

(a) শিশুর সামাজিকীকরণ সম্ভব হয়
(b) শিশুর বৃদ্ধি সম্পূর্ণ হয়
(c) জিনগত বৈশিষ্ট্যসমূহ এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে বাহিত হয়।
(d) সবকটি

উত্তরঃ- (d) সবকটি

৪. সামাজিকীকরণ প্রক্রিয়াতে যে প্রতিষ্ঠানটির সর্বাধিক অবদান আছে সেটি হল –

(a) বিদ্যালয়
(b) পরিবার
(c) সমাজ
(d) শিক্ষক

উত্তরঃ- (b) পরিবার

৫. প্রজ্ঞামূলক বিকাশের তত্ত্বটির প্রবক্তা হলেন –

(a) পিঁয়াজে
(b) কোহেলবার্গ
(c) ভাইগটস্কি
(d) কেউই নয়

উত্তরঃ- (a) পিঁয়াজে

৬. পরিণমন বলতে বোঝায় –

(a) শারীরিক বিকাশ, পেশি ও স্নায়ুতন্ত্রের বিকাশ
(b) মস্তিষ্কের বিকাশ
(c) জ্ঞানের বিকাশ
(d) ধারণার বিকাশ

উত্তরঃ- (a) শারীরিক বিকাশ, পেশি ও স্নায়ুতন্ত্রের বিকাশ

৭. কোহেলবার্গের বিকাশের তত্ত্বটি হল –

(a) জ্ঞানমূলক বিকাশের তত্ত্ব
(b) নৈতিক বিকাশের তত্ত্ব
(c) মনোসামাজিক বিকাশের তত্ত্ব
(d) কোনোটিই নয়

উত্তরঃ- (b) নৈতিক বিকাশের তত্ত্ব

৮. সামাজিক নির্মিতিবাদের প্রবক্তা কে ?

(a) Vygotsky
(b) Asubel
(c) Burner
(d) Cattell

উত্তরঃ- (a)Vygotsky

৯. আধুনিক শিক্ষার প্রকৃতি হল –

(a) শিশুকেন্দ্রিক
(b) গতানুগতিক
(c)ঐতিহ্যগত
(d) কোনোটিই নয়

উত্তরঃ- (a) শিশুকেন্দ্রিক

১০. সৃজনধর্মী উত্তর দেওয়ার জন্য কিসের দরকার ?

(a) বিষয়মুক্ত প্রশ্ন
(b) সরাসরি পাঠদান ও সরাসরি প্রশ্ন করা
(c) সীমামুক্ত প্রশ্ন
(d) খুব শৃঙ্খলাপরায়ণ শ্রেণীকক্ষ

উত্তরঃ- (a) বিষয়মুক্ত প্রশ্ন

১১. গেস্টাল শব্দের অর্থ হল –

(a) প্রতিচ্ছবি
(b) পরিকাঠামো
(c) অবয়ব
(d) অনুরূপ

উত্তরঃ- (c) অবয়ব

⏬ সম্পূর্ণ ভিডিও ক্লাস ⏬

১২. কোন কমিশন প্রথম টিউশন প্রথা রদের কথা বলে ?

(a) কোঠারি কমিশন
(b) মুদালিয়র কমিশন
(c) হান্টার কমিশন
(d) রাধাকৃষ্ণন কমিশন

উত্তরঃ- (b) মুদালিয়র কমিশন

১৩. শিক্ষক/শিক্ষিকার প্রধান কর্তব্য কোনটি ?

(a) ক্লাসে শৃঙ্খলা রক্ষা
(b) শিক্ষার্থীদের বোঝার ক্ষমতার স্তরের মূল্যায়ন
(c) শিক্ষার্থীদের শেখার আগ্রহ জাগানো
(d) শিক্ষক/শিক্ষিকা-শিক্ষার্থী সম্পর্ক ভালো করা।

উত্তরঃ- (c) শিক্ষার্থীদের শেখার আগ্রহ জাগানো

১৪.সাধারণ বুদ্ধি সম্পন্ন ব্যক্তিদের বুদ্ধি ক্ষমতা প্রকাশ পায় কার মাধ্যমে ?

(a) বিমূর্ত চিন্তনে
(b) যান্ত্রিক কুশলতায়
(c) সামাজিক আচার-আচরণে
(d) সবগুলি ক্ষেত্রেই

উত্তরঃ-(d) সবগুলি ক্ষেত্রেই

১৫. শিক্ষার্থীরা কোনো বিষয় বুঝতে পেরেছে তা কী দেখে বোঝা যায় ?

(a) ক্লাসে শিক্ষার্থীর উপস্থিতি
(b) ভালো ফল
(c) শিক্ষার্থীরা অর্থবহ প্রশ্ন জিজ্ঞাসা করলে
(d) ক্লাস শান্ত থাকলে

উত্তরঃ-(c) শিক্ষার্থীরা অর্থবহ প্রশ্ন জিজ্ঞাসা করলে

১৬. একজন দক্ষ শিক্ষকের কি ধরনের দক্ষতা থাকা দরকার ?

(a) পড়ানো ও শাসন করার দক্ষতা
(b) শিক্ষিত এবং জ্ঞানী হতে হবে
(c) পড়ানো, গাইড করা এবং সঠিকভাবে পরিচালনা করার দক্ষতা
(d) বিষয়ে উপর ব্যুৎপত্তি থাকা জরুরী

উত্তরঃ:-(c) পড়ানো, গাইড করা এবং সঠিকভাবে পরিচালনা করার দক্ষতা

১৭. দ্বি-উপাদান তত্ত্বের প্রবক্তা হলেন –

(a) পিঁয়াজে
(b) চার্লস স্পিয়ারম্যান
(c) গিলফোর্ড
(d) থার্স্টোন

উত্তরঃ- (b) চার্লস স্পিয়ারম্যান

১৮.প্রাচীন অনুবর্তন তত্বের প্রবক্তা কে ?

(a) স্কিনার
(b) কোহলার
(c) প্যাভলভ
(d) থর্নডাইক

উত্তরঃ- (c) প্যাভলভ

১৯. একজন আদর্শ শিক্ষকের কাছে কোনটি বেশি আশা করা যায় ?

(a) পরিষ্কার উচ্চস্বরে উচ্চারণ
(b) ব্ল্যাকবোর্ডের ব্যবহার
(c) চার্টের ব্যবহার
(d) কঠিন বিষয়কে সহজ করা

উত্তরঃ- (d) কঠিন বিষয়কে সহজ করা

২০.আধুনিক প্রবৃত্তি মতবাদের সমর্থক কে ?

(a) ম্যাকডুগাল
(b) ফ্রয়েবেল
(c) লোরেন্স
(d) এঁরা কেউ নন

উত্তরঃ- (d) লোরেন্স

২১.শিক্ষার্থীদের পরীক্ষায় পাশ করার প্রচেষ্টা যে চেতনার মাধ্যমে জাগানো হয় ?

(a) প্রেরণা
(b) উদ্বোধন
(c) প্রশংসা
(d) শিখন

উত্তরঃ-(a) প্রেরণা

২২.’ডাইডাকটিভ অ্যাপারেটাস ব্যবহৃত হয় –

(a) কিন্ডারগার্টেনে
(b) নার্সারি শিক্ষাপ্রতিষ্ঠানে
(c) মন্তেসরি শিক্ষাপ্রতিষ্ঠানে
(d) নবোদয় বিদ্যালয়ে

উত্তরঃ- (c) মন্তেসরি শিক্ষাপ্রতিষ্ঠানে

২৩.একজন শিক্ষক/শিক্ষিকা তার শিক্ষার্থীদের মূল্যায়নে তখনই সফল হবেন, যখন তিনি –

(a) কঠোর হবেন
(b) ক্ষমাশীল ও নমনীয় হবেন
(c) নৈর্ব্যক্তিক হবেন
(d) দ্রুত ও তৎপর হবেন

উত্তরঃ-(c) নৈর্ব্যক্তিক হবেন

২৪. একটি পিছিয়ে পড়া শিক্ষার্থী আপনার ক্লাসে কোনো প্রতিক্রিয়া জানায় না। আপনি কোনটি করবেন ?

(a) আপনার বিষয়বস্তুকে আরো সহজ করবেন এবং তাকে অতিরিক্ত সময় দেবেন
(b) আপনি তার একার জন্য সকলের ক্ষতি হোক চাইবেন না
(c) আপনি তাকে আপনার ক্লাস ছাড়তে বাধ্য করবেন
(d) আপনি তাকে কোনো রকম সাহায্য করবেন না।

উত্তরঃ- (a) আপনার বিষয়বস্তুকে আরো সহজ করবেন এবং তাকে অতিরিক্ত সময় দেবেন।

২৫. বিশেষ শিক্ষামূলক চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষার জন্য আধুনিক দৃষ্টিভঙ্গি হল তাদেরকে নিম্নলিখিত গুলির মধ্যে যে কোনো একটিতে শিক্ষার বন্দোবস্ত করা-

(a) বিশেষ বিদ্যালয়ে
(b) সমন্বয়ী বিদ্যালয়ে
(c) অন্তর্ভূক্তি বিদ্যালয়ে
(d) কোনটিই নয়

উত্তরঃ- (c) অন্তর্ভূক্তি বিদ্যালয়

২৬. নিরাপত্তার চাহিদা একটি –

(a) দৈহিক চাহিদা
(b) মানসিক চাহিদা
(c) সমাজিক চাহিদা
(d) প্রক্ষোভিক চাহিদা

উত্তর: (b) মানসিক চাহিদা

২৭. শিক্ষার্থীদের শিখনের ফাঁক নির্মিত হলে যা করা উচিত তা হল ?

(a) কঠোর অনুশীলন
(b) সমস্ত পাঠগুলি পুনর্বার পাঠ
(c) প্রাপ্ত ফলকে শিক্ষার্থী এবং তার পিতামাতাকে অবহিত করা
(d) প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ

উত্তর: – (d) প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ

২৮.গঠনমূলক মূল্যায়নে কোন কৌশলটি উপযুক্ত নয় ?

(a) মৌখিক প্রশ্ন
(b) টার্ম পরীক্ষা
(c) কুইজ এবং লেসন্
(d) অ্যাসাইনমেন্ট

উত্তরঃ- (d) অ্যাসাইনমেন্ট

২৯. ছাত্র ভুল উত্তর দিলে, শিক্ষকের কি করা উচিত ?

(a) ভালোভাবে না পড়ার জন্য বকাবকি করা
(b) উত্তর কেন ভুল তা ব্যাখ্যা করা
(c) অন্য ছাত্রকে সঠিক উত্তর দেওয়ার জন্য বলা
(d) ভুল উত্তরকে অবহেলা করে পরের প্রশ্ন চলে যাওয়া

উত্তরঃ (b) উত্তর কেন ভুল তা ব্যাখ্যা করা

৩০.’আগ্রহ ও মনোযোগ হল মুদ্রার দুটি পিঠ’- এই মন্তব্য করেন কোন মনোবিদ ?

(a) মনোবিদ রস
(b) থর্নডাইক
(c)মনোবিদ স্পিয়ারমান
(d) মনোবিদ ড্রেভার

উত্তরঃ (a) মনোবিদ রস

The post প্রাইমারি টেট ২০২২ প্রস্তুতি। শিশু মনস্তত্ব ও পেডাগগি গুরুত্বপূর্ণ MCQ । Praimary TET appeared first on Prerona Academy.

]]>
https://preronaacademy.com/primary-tet-2022-child-pedagogy-mcq/feed/ 0
প্রাইমারি টেট ২০২২ প্রস্তুতি। পরিবেশ বিদ্যার গুরুত্বপূর্ণ 30 টি MCQ । Praimary TET https://preronaacademy.com/primary-tet-environmental-science-mcq/ https://preronaacademy.com/primary-tet-environmental-science-mcq/#respond Wed, 19 Oct 2022 08:13:20 +0000 http://localhost/PreronaAcademyWeb/?p=59 ১. ওজন স্তরের ঘনত্ব পরিমাপ করা হয় ——- এককে ? ক) বারখ) ডবসনগ) নটঘ) লুমেন উত্তরঃ খ) ডবসন ২.গঙ্গা অ্যাকশন

The post প্রাইমারি টেট ২০২২ প্রস্তুতি। পরিবেশ বিদ্যার গুরুত্বপূর্ণ 30 টি MCQ । Praimary TET appeared first on Prerona Academy.

]]>

১. ওজন স্তরের ঘনত্ব পরিমাপ করা হয় ——- এককে ?

ক) বার
খ) ডবসন
গ) নট
ঘ) লুমেন

উত্তরঃ খ) ডবসন

২.গঙ্গা অ্যাকশন প্ল্যান বা GAP এর সূচনা হয় কত সালে?

ক) 1973
খ) 1986
গ) 1992
ঘ) 1996

উত্তরঃ খ) 1986

1985 সাল থেকে গঙ্গার দূষণ কমানোর প্রকল্প শুরু করা হয় তত্কালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর উদ্যোগে। 1986 সালে শুরু হয় গঙ্গা অ্যাকশন প্ল্যান – 1 (গ্যাপ – 1) এর কাজ উত্তরপ্রদেশের 6টি শহর, বিহারের 4টি এবং পশ্চিমবঙ্গের 15টি শহরকে (মোট 25টি) এই প্রকল্পের আওতায় আনা হয়েছিল।

৩. কোন প্রাণীর রেচন অঙ্গ হল নেফ্রিডিয়া ?

ক) আরশোলা
খ) চিংড়ি
গ) শামুক
ঘ) কেঁচো

উত্তরঃ ঘ) কেঁচো

⏬ সম্পূর্ণ ভিডিও ক্লাস ⏬

৪. ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য কোন গ্যাস দায়ী ?

ক) মিথাইল আইসোসায়ানেট
খ) মিথাইল আইসোক্লোরেট
গ) মিথাইল আইসোসোয়ানাইড
ঘ) মিথাইল আইসোক্লোরাইড

উত্তরঃ- ক) মিথাইল আইসোসায়ানেট

১৯৮৪ সালের ৩রা ডিসেম্বর ভোরে একটি ট্যাংকে রক্ষিত MIC অতিরিক্ত উত্তপ্ত হয়ে পড়ে এবং বাতাসের চেয়ে ভারী গ্যাস আকারে মাটি ঘেঁষে বের হয়ে আশেপাশের রাস্তাঘাটে ছড়িয়ে পড়ে। এতে তৎক্ষণাৎ হাজার হাজার ঘুমন্ত লোকের মৃত্যু ঘটে।

৫. নীচের কোনটি হল পশ্চিমবঙ্গের একটি এলিফ্যান্ট রিজার্ভ ?

ক) বক্সা
খ) সুন্দরবন
গ) ময়ূরঝর্ণা
ঘ) বেথুয়াডহরী

উত্তরঃ- গ) ময়ূরঝর্ণা

ময়ূরঝর্ণা- এটি পশ্চিমবঙ্গ রাজ্যের পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়া জেলায় অবস্থিত।

৬. হার্বিসাইড কি কাজে ব্যবহৃত হয় ?

ক) ফলন বৃদ্ধিতে
খ) পতঙ্গ রোধ করতে
গ) রাসায়নিক সার হিসেবে
ঘ) আগাছা নাশক হিসেবে

উত্তরঃ ঘ) আগাছা নাশক হিসেবে

৭. ভারতে বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয়েছে –

ক) 1972 সালে
খ) 1970 সালে
গ) 1975 সালে
ঘ) 1977 সালে

উত্তরঃ ক) 1972 সালে

৮. রামসার সম্মেলন যে উদ্দেশ্যে অনুষ্ঠিত হয়েছিল –

ক) সুস্থায়ী উন্নয়ন
খ) জলাভূমি সংরক্ষণ
গ) ব্যাঘ্র সংরক্ষণ
ঘ) পক্ষী সংরক্ষণ

উত্তরঃ- খ) জলাভূমি সংরক্ষণ

রামসার কনভেনশন :
জলাভূমি সংরক্ষণের উদ্দেশ্যে ১৯৭১ সালের ২রা ফেব্রুয়ারি ইরানের রামসার শহরে বিভিন্ন দেশসমূহ কনভেনশন অন ওয়েটল্যান্ডস নামে একটি আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষর করেন, যেটিরামসার কনভেনশন নামে পরিচিত। এককথায় বলা যায়, রামসার কনভেনশন হলো বিশ্বব্যাপী জৈবপরিবেশ রক্ষার একটি সম্মিলিত প্রয়াস।
■ রামসার সাইটঃ
রামসার কনভেনশনের অধীনে তালিকাভুক্ত সমস্ত জলাভূমিকে রামসার সাইট বলা হয়ে থাকে।
ভারতের রামসার সাইট এর সংখ্যাঃ ৭৫টি।

সর্বাধিক সংখ্যক রামসার সাইট যুক্ত রাজ্য- তামিলনাড়ু – সংখ্যা -১৪ টি
দ্বিতীয় স্থানে রয়েছে – উত্তরপ্রদেশ সংখ্যা- ১০টি
পশ্চিমবঙ্গে আছে ২ টি – পূর্ব কলকাতা জলাভূমি, সুন্দরবন জলাভূমি

১৯৯২ সালের ২১ মে সুন্দরবন রামসার স্থান হিসেবে স্বীকৃতি লাভ করে।

৯. প্রতিবছর কোন তারিখে পালিত হয় বিশ্ব জলাভূমি দিবস ?

ক) ২ ফেব্রুয়ারি
খ) ২ ডিসেম্বর
গ) ২০ এপ্রিল
ঘ) কোনটিই নয়

উত্তরঃ ক) ২ ফেব্রুয়ারি

১০. প্রথম বসুন্ধরা সম্মেলন বা প্রথম Earth Summit সম্মেলন কবে অনুষ্ঠিত হয় ?

ক) 1987 সালে
খ) 2010 সালে
গ) 1992 সালে
ঘ) 2002 সালে

উত্তরঃ- 1992 সালে

United Nations Conference on Environment and Development (UNCED) বা জাতিসংঘ পরিবেশ ও উন্নয়ন এর প্রথম সম্মেলন The Earth Summit 1992 বা বসুন্ধরা সম্মেলন নামে পরিচিত। 1889 সালের জাতিসংঘের সাধারণ পরিষদের 44 তম অধিবেশনের সিদ্ধান্ত অনুযায়ী 1992 সালের 3 থেকে 14 ই জুন ব্রাজিলের রিও ডি জেনেইরো শহরে এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এই সম্মেলনে বিশ্বের 178 টি দেশ ও প্রায় 30 হাজারের বেশি মানুষ অংশ গ্রহন করেছিল।

১১. একটি বিলুপ্ত প্রাণী –

ক) ন্যাদোস
খ) ডোডো
গ) নীলগাই
ঘ) ব্লগাহরিণ

উত্তরঃ-খ) ডোডো

১২. নীচের কোন্ দূষকটি ভুমিক্ষয় ঘটায় ?

ক) গাছের কাঁটা
খ) গোবর
গ) প্লাস্টিক
ঘ) পুরনো কাগজ

উত্তরঃ গ) প্লাস্টিক

১৩. নীচের কোনটি ত্বকের ক্যান্সারের জন্য দায়ী ?

ক) মেলানিন
খ) ভিটামিন
গ) আল্ট্রা ভায়োলেট
ঘ) কার্বন ডাই অক্সাইড

উত্তরঃ গ) আল্ট্রা ভায়োলেট

১৪. বিশ্ব খাদ্য দিবস –
ক) 5 জুন
খ) 16 অক্টোবর
গ) 13 অক্টোবর
ঘ) 4 অক্টোবর

উত্তরঃ খ) 16 অক্টোবর

১৫. WCU – কার বর্তমান নাম ?

ক) WWF
খ) IUCN
গ) UNEP
ঘ) UNCED

উত্তরঃ- খ) IUCN

WCU – World Conversation Union
IUCN এর Full form- International union for conservation of nature

১৬. ভারতের সংরক্ষিত পক্ষী হল –

ক) মোনলে
খ) ডাব
গ) গ্রেড ইন্ডিয়ান বাস্টার্ড
ঘ) সারস

উত্তরঃ গ) গ্রেড ইন্ডিয়ান বাস্টার্ড

১৭. যে বই এ ক্ষতিকারক জীব প্রজাতিসমূহ লিপিবদ্ধ করা হয়েছে তাকে বলে –

ক) গ্রিন ডাটা বুক
খ) ব্ল্যাক ডাটা বুক
গ) রেড ডাটা বুক
ঘ) অরেঞ্জ ডাটা বুক

উত্তরঃ- খ) ব্ল্যাক ডাটা বুক

গ্রিন ডাটা বুক:- যে বইয়ে লুপ্তপ্রায় প্রজাতির প্রাণীকে কিভাবে বাচাঁনো যায় তার উল্লেখ রয়েছে তাকে গ্রীন ডাটা বুক বলে। রেড ডাটা বুক:- যে বইয়ে লুপ্তপ্রায় জীব প্রজাতির তালিকা রয়েছে তাকেই রেড ডাটা বুক বলে।

১৮.ভারতের কোন বায়োস্পিয়ার রিজার্ভ-টি সবচেয়ে বড়ো ?

ক) সুন্দরবন
খ) কচ্ছের রণ
খ) নীলগিরি
ঘ) মানস সরোবর

উত্তরঃ- খ) কচ্ছের রণ

১৯. ক্লোরোফিল হল একটি –

ক) পিগমেন্ট
খ) ডাই
গ) উভয়ই
ঘ) কোনোটিই নয়

উত্তরঃ-ক) পিগমেন্ট

২০.ভারতের সর্বাধিক ব্যবহৃত সার কোনটি ?

ক) অ্যামোনিয়াম সালফেট
খ) ইউরিয়া
গ) সুপার ফসফেট অফ লাইম
ঘ) গোবর

উত্তরঃ- খ) ইউরিয়া

২১. বায়ো ‘মেগাডাইভার্সিটি অঞ্চল’ কোনটি ?

ক) বিষুব অঞ্চলের কাছাকাছি অঞ্চল
খ) কুমেরু ও সুমেরু অঞ্চল
গ) মরু অঞ্চল
ঘ) নাতিশীতোষ্ণ অঞ্চল

উত্তরঃ ক) বিষুব অঞ্চলের কাছাকাছি অঞ্চল

২২. ‘Ecosystem’ কথাটি প্রথম ব্যবহার করেন –

ক) আর্নেস্ট হেকেল
খ) ডারউইন
গ) আর্নেস্ট জোনস
ঘ) হর গোবিন্দ খোরানা

উত্তরঃ ক) আর্নেস্ট হেকেল

২৩. কোন্ দূষণে B.O.D.- এর মাত্রা পরিবর্তিত হয় –

ক) বায়ূদূষণ
খ) জলদূষণ
গ) মাটিদূষণ
ঘ) পরিবেশদূষণ

উত্তরঃ- খ) জলদূষণ

BOD এর full from- Biochemical oxygen demand
COD এর full from- Chemical Oxygen Demand
■ BOD : জলাশয়ের জলে জলজ উদ্ভিদের পরিমাণ বেড়ে গেলে দ্রবীভূত অক্সিজেনের অভাব দেখা দেয়। এই অবস্থাকে BOD বা জৈবিক অক্সিজেন চাহিদা বলে।
■ COD : জলাশয়ের জলে রাসায়নিক পদার্থের পরিমাণ যেমন— (কলকারখানার বর্জ্য পদার্থ, প্লাস্টিক, ডিটারজেন্ট,কীটনাশক ইত্যাদি) অত্যধিক হারে বেড়ে গেলে দ্রবীভূত অক্সিজেনের অভাব দেখা দেয়। এই অবস্থাকে COD বা Chemical Oxygen Demand বলে।

২৪. প্রাণহীন জড় পদার্থ থেকে উৎপন্ন মানুষের চাহিদা ও সামাজিক লক্ষ্য মেটায় তাকে বলে –

ক) জৈব সম্পদ
খ) মিশ্র সম্পদ
গ) মানবিক সম্পদ
ঘ) অজৈব সম্পদ

উত্তরঃ- ঘ) অজৈব সম্পদ

২৫. সুন্দরবনকে বায়োস্পিয়ার রিজার্ভ নামে ঘোষণা করা হয় –

ক) ১৯৭১-৭২ সালে
খ) ১৯৭২-৭৩ সালে
গ) ১৯৭৩-৭৪ সালে
ঘ) কোনটিই নয়

উত্তরঃ- ঘ) কোনটিই নয়

সুন্দরবনকে বায়োস্পিয়ার রিজার্ভ নামে ঘোষণা করা হয় – ১৯৮৯ সালে

২৬. World Wild Life Fund কবে গঠিত হয় ?

ক) ১৯৬১ সালে
খ) ১৯৮০ সালে
গ) ১৯৬২ সালে
ঘ) কোনটিই নয়

উত্তরঃ- ক) ১৯৬১ সালে

২৭. জলে যারা স্বাধীনভাবে সাঁতার কাটতে পারে তাদের বলে –

ক) প্ল্যাংটন
খ) নেকটন
গ) বেনথস
ঘ) জুপ্ল্যাংকটন

উত্তরঃখ) নেকটন

প্ল্যাংটন:-জলে ভাসমান আনুবীক্ষণিক জীবেদের প্ল্যাঙ্কটন বলে, উদ্ভিদ প্ল্যাঙ্কটনকে ফাইটোপ্ল্যাংকটন (যেমন-ভলভক্স, ক্ল্যামাইডােমােনাস) এবং প্রাণী প্ল্যাঙ্কটনকে জুপ্ল্যাংকটন বলে (যেমন-ডাফনিয়া, সাইক্লপস) জলাশয়ের নীচের অংশে বসবাসকারী জীবকুলকে বেনথোস বলে।

২৮. ভারতবর্ষে সিংহের স্বাভাবিক বাসস্থান কোথায় ?

ক) সুন্দরবন
খ) সিমলিপাল
গ) গিরঅরণ্য
ঘ) কাজিরাঙা অভয়ারণ্য

উত্তরঃ:- গ) গিরঅরণ্য

গিরঅরণ্য – গুরজরাট রাজ্যে অবস্থিত

কাজিরাঙা অভয়ারণ্য :-একশৃঙ্গ গণ্ডারের জন্য বিখ্যাত। অসমে রাজ্য অবস্থিত।বিশ্বের একশৃঙ্গ গণ্ডারের দুই-তৃতীয়াংশ এই জাতীয় অরণ্যে বাস করে।

সিমলিপাল:- উড়িষ্যা রাজ্যে অবস্থিত।

সুন্দরবন:-সুন্দরবন জাতীয় উদ্যান ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার একটি জাতীয় উদ্যান, ব্যাঘ্র প্রকল্প ও বায়োস্পিয়ার রিজার্ভ।

ভারতের জাতীয় উদ্যান সংখ্যায় ১০৪টি।
ভারতের প্রথম জাতীয় উদ্যান হলো ১৯৩৫ সালে স্থাপিত হাইলে জাতীয় উদ্যান, যেটি পরে জিম করবেট জাতীয় উদ্যান নামে অভিহিত হয়।

২৯. দুইটি বাস্তুতান্ত্রিক জীব গোষ্ঠীর অন্তর্বর্তী স্থানকে কী বলে ?

ক) বায়োমাস
খ) ইকোটোন
গ) ইকোপ্লেস
ঘ) নেকটন

উত্তরঃ- খ) ইকোটোন

৩০. কত সালে ‘বায়ুদূষণ সম্পর্কিত আইন’ পাস হয় –

ক) ১৯৭৮ সালে
খ) ১৯৮১ সালে
গ) ১৯৭০ সালে
ঘ) কোনটিই নয়

উত্তরঃ খ) ১৯৮১ সালে

The post প্রাইমারি টেট ২০২২ প্রস্তুতি। পরিবেশ বিদ্যার গুরুত্বপূর্ণ 30 টি MCQ । Praimary TET appeared first on Prerona Academy.

]]>
https://preronaacademy.com/primary-tet-environmental-science-mcq/feed/ 0