NEW WBSLST 2025 BENGALI PREPARATIONবাংলা সাহিত্যে প্রথম রচনাগুলি কী
কাব্য
বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন কী ?
উত্তরঃ চর্যাপদ।
রামায়ণের প্রথম ও শ্রেষ্ঠ অনুবাদক কে ছিলেন?
উত্তরঃ কবি কৃত্তিবাস।
বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে ছিলেন?
উত্তরঃ চন্দ্রাবতী।
কোনটি বাংলা ভাষায় রচিত প্রথম প্রণয়োপাখ্যান ?
উওরঃ ইউসুফ জুলেখা।
বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি কে ছিলেন ?
উত্তরঃ শাহ মুহাম্মদ সগীর।
আধুনিক বাংলা সাহিত্যের প্রথম কাব্যের নাম কী ?
উওরঃ পদ্মিনী উপাখ্যান।
বাংলা সাহিত্যে প্রথম অমিত্রাক্ষর ছন্দ ব্যবহার করেন?
উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত।
বাংলা সাহিত্যের প্রথম মহাকবি কে ?
উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত।
বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য কি?
উত্তরঃ মেঘনাদবধ কাব্য।
বাংলা সাহিত্যের প্রথম সনেট কী ?
উত্তরঃ চতুর্দশপদী কবিতাবলী।
বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য রচয়িতা কে ছিলেন ?
উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত।
বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য কী ?
উত্তরঃ বীরাঙ্গনা কাব্য।
বাংলা সাহিত্যের প্রথম গীতকবি কে ছিলেন?
উত্তরঃ বিহারীলাল চক্রবর্ত্তী।
বাংলা সাহিত্যের প্রথম গীতিকবিতার রচয়িতা কে ?
উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত।
বাংলা সাহিত্যের প্রথম গীতিকবিতা কী?
উত্তরঃ আত্মবিলাপ। মাইকেল মধুসূদন দত্ত।
বাংলা সাহিত্যের প্রথম অনুবাদ কাব্য কী ?
উত্তর: শ্রীরাম পাঁচালি।
বাংলা সাহিত্যের সনেট কবিতার প্রবর্তক কে ছিলেন ?
উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত।
বাংলা সাহিত্যের ইতালীয় সনেটের প্রবর্তক কে?
উত্তরঃ প্রমথ চৌধুরি।
Read More : NEW WBSLST 2025 BENGALI PREPARATION – সমাস MCQ
নাটক ও প্রহসন:
বাংলা সাহিত্যের প্রথম মৌলিক নাটকের নাম কী?
উওরঃ ভদ্রার্জুন – তারাচরণ শিকদার।
বাংলা সাহিত্যের প্রথম সামাজিক নাটকের নাম কী?
উওরঃ কুলীনকুলসর্বস্ব – রামনারায়ণ তর্করত্ন।
বাংলা সাহিত্যের প্রথম ঐতিহাসিক এবং সার্থক ট্রাজেডি নাটকের নাম কী ?
উওরঃ কৃষ্ণকুমারী – মাইকেল মধুসূদন দত্ত।
বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাট্যকার এর নাম কী ?
উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত।
বাংলা সাহিত্যের প্রথম আধুনিক/সার্থক মৌলিক নাটকের নাম কী ?
উত্তরঃ শর্মিষ্ঠা – মাইকেল মধুসূদন দত্ত।
বাংলা সাহিত্যের প্রথম ঐতিহাসিক নাটকের নাম কী ?
উত্তরঃ কৃষ্ণকুমারী – মাইকেল মধুসূদন দত্ত।
বাংলা সাহিত্যের প্রথম প্রহসন কী ?
উওরঃ একেই কি বলে সভ্যতা – মাইকেল মধুসূদন দত্ত।
প্রথম বাংলা নাটকের অভিনয় কোথায় করা হয়?
উত্তরঃ বেঙ্গল থিয়েটারে।
রোমিও জুলিয়েট সর্বপ্রথম বাংলা অনুবাদ করেন ?
উত্তরঃ হরচন্দ্র ঘোষ।
উপন্যাস
বাংলা সাহিত্যের প্রথম উপন্যাসের নাম কী ?
উওরঃ আলালের ঘরের দুলাল।
বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক উপন্যাসের নাম কী ?
উওরঃ কপালকুণ্ডলা – বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাসের নাম কী ?
উওর: দুর্গেশ নন্দিনী – বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
বাংলা সাহিত্যের প্রথম মৌলিক ট্র্যাজেডির নাম ?
উওর: কীর্তিবিলাস – যোগেন্দ্রনাথ গুপ্ত।
বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক কে ছিলেন?
উত্তরঃ স্বর্ণ কুমারী দেবী।
বাংলা সাহিত্যের প্রথম মনস্তাত্তিক উপন্যাস ?
উত্তরঃ চোখের বালি – রবীন্দ্রনাথ ঠাকুর।
বাংলা সাহিত্যের প্রথম পত্র উপন্যাস?
উত্তরঃ বাঁধনহারা – কাজী নজরুল ইসলাম।
গদ্য সাহিত্য
সার্থক বাংলা গদ্যের জনক কে ?
উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
বাংলা গদ্য সাহিত্যের প্রথম শোকগাঁথা কোনটি?
উত্তরঃ প্রভাবতী সম্ভাষণ – ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
বাংলা সাহিত্যের প্রথম গদ্যগ্রন্থের নাম কী ?
উত্তরঃ কৃপার শাস্ত্রের অর্থভেদ।
বাংলা সাহিত্যের সার্থক ছোটগল্পকার কে ছিলেন ?
উত্তরঃ পূর্ণচন্দ্র চট্টোপাধ্যায় (গল্পের নাম ‘মধুমতী’ ) ।
বাংলা সাহিত্যে প্রথম চলিত গদ্য রীতির প্রবর্তক কে ?
উত্তরঃ প্রমথ চৌধুরি।
বিজ্ঞান বিষয়ক প্রথম বাঙ্গালী লেখক ছিলেন ?
উত্তরঃ অক্ষয়কুমার দত্ত।
বাংলা সাহিত্যের প্রথম উপন্যাসধর্মী ভ্রমণ কাহিনী কোনটি ?
উত্তরঃ পালামৌ।
পত্রিকা
বাংলা ভাষায় প্রথম সাময়িকীর নাম কী ?
উওরঃ দিগদর্শন / সম্পাদক- জন ক্লার্ক মার্শম্যান।
ব্যকরণ , প্রবন্ধ ও অন্যান্য
বাংলা সাহিত্যের প্রথম প্রবন্ধ গ্রন্থের নাম কী ?
উওর: বেদান্ত / রাজা রামমোহন রায়।
বাংলা ভাষায় প্রথম যতি চিহ্নের ব্যবহারকারী কে এ?
উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
প্রথম বাংলা অক্ষর খোদাইকারী?
উত্তরঃ পঞ্চানন কর্মকার।
প্রথম সম্পূর্ণ বাংলা অক্ষরে নকশা প্রস্তুতকারকের নাম কী ?
উত্তরঃ চার্লস উইলকিনস।
প্রথম বাংলা ছাপার অক্ষর কোন বইয়ে পাওয়া যায় ?
উওরঃ কৃপার শাস্ত্রের অর্থভেদ।
প্রথম মুদ্রিত পূর্ণাঙ্গ গ্রন্থের নাম কী ?
উওরঃ কথোপকথন/ উইলিয়াম কেরি।
প্রথম বাংলা ছাপাখানার নাম ?
উওরঃ বাংলাপ্রেস / উদ্যোক্তা – সুন্দর মিত্র।
ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থের নাম ?
উওরঃ নীলদর্পণ/ দীনবন্ধু মিত্র।
বাংলা সাহিত্যের প্রথম আত্মজীবনী মূলক গ্রন্থের নাম কী?
উত্তরঃ বিদ্যাসাগর চরিত / ঈশ্বচন্দ্র বিদ্যাসগর।
আধুনিক বাংলা সাহিত্যের প্রথম কাব্যগ্রন্থের নাম কী ?
উত্তরঃ রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের ‘পদ্মিনী উপাখ্যান’।
For All Class Videos Join Us on YouTube

