Bengali Subject Archives - Prerona Academy https://preronaacademy.com/category/bengali-subject/ WBSLST Preparation 2025 Sat, 27 Dec 2025 06:02:04 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9 https://preronaacademy.com/wp-content/uploads/2022/10/cropped-PA-Favicon-32x32.png Bengali Subject Archives - Prerona Academy https://preronaacademy.com/category/bengali-subject/ 32 32 গল্প: হারুন সালেমের মাসি। হারুন সালেমের মাসি গল্পের বড় প্রশ্নের উত্তর। লেখিকা: মহাশ্বেতা দেবী https://preronaacademy.com/class-12-harun-salemer-masi-proshnottor/ https://preronaacademy.com/class-12-harun-salemer-masi-proshnottor/#respond Sat, 27 Dec 2025 06:01:58 +0000 https://preronaacademy.com/?p=736 প্রশ্ন:১. ‘হারুন সালেমের মাসি’ গল্প অবলম্বনে গৌরবির মাতৃত্বের পরিচয় দাও । অথবা ‘হারুন সালেমের মাসি’ গল্পে গৌরবির নিবারণের মা থেকে

The post গল্প: হারুন সালেমের মাসি। হারুন সালেমের মাসি গল্পের বড় প্রশ্নের উত্তর। লেখিকা: মহাশ্বেতা দেবী appeared first on Prerona Academy.

]]>

অথবা

অথবা

উত্তর : বিশিষ্ট কথা সাহিত্যিক মহাশ্বেতা দেবীর ‘হারুন সালেমের মাসি’ গল্পটি হল এক হতদরিদ্র মহিলার যন্ত্রণা-দগ্ধ জীবনের আলেখ্য। গৌরবি এই গল্পের কেন্দ্রীয় চরিত্র। ছেলের অবহেলা আর ঔদাসীন্যে সে ভাত পায় না। দূরসম্পর্কের ভাইপোর অনুগ্রহে তার আশ্রয় জোটে। জন্ম থেকেই একটা পা খুঁতো। হারার মা আয়েশা বিবির বাতলে দেওয়া পথে সে কোনোভাবে দু’মুঠো অন্নের সংস্থান করতে পারে। দরিদ্র , জাতি, ধর্ম সব কিছুর উর্ধে তার মাতৃত্ববোধ বড় হয়ে উঠেছে এই গল্পে।

গৌরবির সমস্যাকাতর জীবন :

শারীরিক প্রতিবন্ধকতা, সন্তানদের ঔদাসীন্য, অসহায় দরিদ্র জর্জরিত এই সামান্য জীবন কথায় জুড়েছে হারা, গ্রামের এক মুসলমান শিশু। সেই শিশুর উপস্থিতি তার জীবনের পথ বদল করেছে। তার মধ্যে মরে যাওয়া মাতৃত্বের নব জাগরণ ঘটিয়েছে। ছেলের ব্যবহারে আমরা গল্পে মা গৌরবিকে পাই না। কিন্তু মাসি গৌরবি অতিমাত্রায় সক্রিয় হয়ে উঠেছে।

গৌরবির ‘হারুন সালেমের মাসি’ হয়ে ওঠা :

এক অনাথ শিশুকে বাঁচনোর আশায় গৌরবি দিশেহারা হয়েছে। কখনো যশি কখনো নিবারণের কাছে অনুরোধ করেছে। উদ্দেশ্য হারার একটি মনোমত ব্যবস্থা করা। কিন্তু চারদিক থেকে শুধু হতাশার কথাই নয়, সে পেয়েছে অমানবিক প্রস্তাব, যা গৌরবির মনকে দীর্ণ করেছে, বিদ্রোহী করেছে। ‘গৌরবির বুকের ভেতরে কে যেন না বলতে লাগল।’ সে বুঝতে পারে না সে নিবারণের মা, না হারার মা ।

চরম মানবিক সিদ্ধান্ত :

আশ্রয়দাতা মুকুন্দের কথায় গৌরবির সমস্যা চূড়ান্ত রূপ পায়। তার জাগ্রত মাতৃত্ব তাকে চরম সিদ্ধান্ত নিয়ে ফেলতে সাহায্য করে। তার নিজের সন্তানদের ছেড়ে যাওয়া জায়গায় হারা বিরাজ করে। সেখানে নিবারণের মা আর হারার মাসি মিলেমিশে একাকার হয়ে যায়। গৌরবি হারিয়ে ফেলে নিজের নাম পরিচয়। সে হারার হাত ধরে শহরের বুকে পাড়ি দেয়। মিশে যেতে চায় শহরের বিশাল জনসমুদ্রে।

নতুন জীবন অভিসার :

তার নাম গৌরবি হলেও জীবনের কোনো ক্ষেত্রেই সে গৌরবান্বিত হতে পারে নি, কিন্তু হারার প্রতি নবজাগ্রত মাতৃত্ব তাকে করেছে গৌরবান্বিত। সে আজ নিবারণের মা নয়, নয় পুঁটির মা— সে আজ ‘হারুণ সালেমের মাসি’। এটাই তার একমাত্র পরিচয়।

— এইভাবে দেখা যায় ‘হারুন সালেমের মাসি’ গল্পে গৌরবি নিবারণের মা থেকে হারুন সালেমের মাসিতে পরিণত হয়েছে। তাই উদার এক মানবিক বোধে জাত-পাতের উর্ধে মাতৃত্ব কীভাবে জয়লাভ করেছে তা ‘হারুন সালেমের মাসি’ গল্প লেখিকা সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন।

Read More : আদরিনী গল্প MCQ প্রশ্ন উত্তর । প্রভাত কুমার মুখোপাধ্যায়

অথবা,

উত্তর: # যখন, যার এইরূপ মনে হয়েছে: মহাশ্বেতা দেবী রচিত ‘হারুন সালেমের মাসি’ছোটোগল্প থেকে গৃহীত অংশটিতে এই ভাবনা ছিল গল্পের কেন্দ্রীয় চরিত্র গৌরবির। সে বিধবা এবং জন্মখুঁতো। তার এই প্রতিবন্ধকতা সত্ত্বেও জীবন-জীবিকার সংগ্রামে সে পাশে পেয়েছিল তারই মতো দীনদুঃখী এক দরদি প্রতিবেশী আয়েছা বিবি ওরফে হারার মাকে। হারার মা গৌরবিকে শাকপাতা, গুগলি তুলতে সাহায্য করত। তাদের পরস্পরের মধ্যে হৃদয়ের বন্ধন গড়ে উঠেছিল। সেই বন্ধন ছিন্ন করে হারার মা যখন হঠাৎই অকালে চলে গেল তখন গৌরবিই তাকে মৃত বলে শনাক্ত করেছিল। সাতকুলে কেউ ছিল না হারার মায়ের তাই তার শেষকৃত্যের সমস্ত তদারকি করতে হয়েছিল ভিন্ন ধর্মের গৌরবিকেই। মুসলমান ধর্মানুযায়ী হারাকে তার মায়ের কবরে মাটি দিতে পাঠায় গৌরবি। তারপর সব মিটে গেলে একার ঘরে ফিরে এসে নিঃসঙ্গ গৌরবির মনে হয়েছিল হারার মা, তার চেয়ে ভাগ্যবতী।

মনে হবার কারণ:

গৌরবি ও আয়েছা দুই ভিন্ন ধর্মের মানুষ। বাস্তব জীবনের দুর্ভাগ্য, দারিদ্র্য, বঞ্চনা তাদের একাত্ম ও সহমর্মী করে তুলেছিল। অবচেতনে থেকে যাওয়া অপূর্ণ ইচ্ছাগুলিকেই গৌরবির স্বপ্নে এসে উপস্থিত হতে দেখা যায়। স্বপ্নের মধ্যেই সে নিজের ইচ্ছাপূরণ ঘটায়- “দিনমানে ও যা পায় না, স্বপ্নে অনেকসময়ে তা পেয়ে যায়।” হারার মা আয়েছা বিবি মুসলমান আর গৌরবি হিন্দু হওয়ায় ধর্মভেদের কারণে স্বপ্নে দেখা স্বর্গ নিয়েও গৌরবির মনে সংশয় জাগত- তাদের দুজনের স্বর্গ এক হতে পারে কি না সেই ভাবনাই ভাবত গৌরবি। সে আজন্ম এই সংস্কার পোষণ করে এসেছে যে, হিন্দু ও মুসলমানের স্বর্গ আলাদা।। কিন্তু গরিবের স্বর্গ যে ধর্ম দ্বারা বিভাজিত হয় না। যার পেটে ক্ষুধা- খাদ্যের অফুরন্ত জোগান যেখানে, সেটিই তার কাছে স্বর্গরাজ্য। স্বল্প পরিশ্রমেই তাদের জীবিকা নির্বাহের সামগ্রীগুলি মিলে গেলে তা স্বর্গের চেয়ে কম কিছু নয়। এখানে এসেই আয়েছা বিবি আর গৌরবির সামাজিক ও সাম্প্রদায়িক বিভেদ মুছে গেলেও গৌরবির মত দরিদ্রের চাহিদা থেকেই যায় , সেটা হল – নিজের একটা ঘর , নিজের ছেলের হাতের অন্তিমকর্ম টুকু পাওয়া। হারার মা তথা আয়েছা বিবি নিজের ঘরে মরেছে, ছেলের হাতের মাটি পেয়েছে। তাই সে অবশ্যই গৌরবের চেয়ে ভাগ্যবতী — এমনটাই মনে হয়েছে সামান্য দরিদ্র নারী গৌরবির।

The post গল্প: হারুন সালেমের মাসি। হারুন সালেমের মাসি গল্পের বড় প্রশ্নের উত্তর। লেখিকা: মহাশ্বেতা দেবী appeared first on Prerona Academy.

]]>
https://preronaacademy.com/class-12-harun-salemer-masi-proshnottor/feed/ 0
বাংলা সাহিত্যের উৎসর্গীকৃত রচনা । রবীন্দ্রনাথ ঠাকুরের উৎসর্গীকৃত গ্রন্থসমূহ https://preronaacademy.com/rabindranath-thakurer-utsorgikrito-rochona/ https://preronaacademy.com/rabindranath-thakurer-utsorgikrito-rochona/#respond Sat, 13 Sep 2025 16:07:57 +0000 https://preronaacademy.com/?p=731 ★রবীন্দ্রনাথের উৎসর্গীকৃত গ্রন্থ ★ রবীন্দ্রনাথ ঠাকুরের উৎসর্গীকৃত কাব্যগ্রন্থ — রবীন্দ্রনাথ ঠাকুরের উৎসর্গীকৃত নাটক – রবীন্দ্রনাথ ঠাকুরের উৎসর্গীকৃত প্রবন্ধ – ★

The post বাংলা সাহিত্যের উৎসর্গীকৃত রচনা । রবীন্দ্রনাথ ঠাকুরের উৎসর্গীকৃত গ্রন্থসমূহ appeared first on Prerona Academy.

]]>

  • প্রভাত সঙ্গীত (১৮৮৩) > ইন্দিরা দেবী (ভাইঝি)।
  • শৈশব সঙ্গীত (১৮৮৪) > তোমাকে (কাদম্বরী দেবী)।
  • ছবি ও গান(১৮৮৪) > কাদম্বরী দেবী(বৌঠান)।
  • ভানুসিংহের পদাবলী (১৮৮৪) > কাদম্বরী দেবী (বৌঠান)।
  • কড়ি ও কোমল (১৮৮৬) > সত্যেন্দ্রনাথ ঠাকুর (মেজদা)।
  • মানসী(১৮৯০) > নামহীনা (কাদম্বরী দেবী)।
  • সোনার তরী(১৮৯৪) > দেবেন্দ্রনাথ সেন (কবি বন্ধু)।
  • নদী(১৮৯৬) > বলেন্দ্রনাথ ঠাকুর (ভাইপো) ।
  • চিত্রা(১৮৯৬) > জীবন দেবতা (নিজের দ্বিতীয় আমি)।
  • চৈতালী(১৮৯৬) > পরান বল্লভ (ঈশ্বর)।
  • কনিকা(১৮৯৯) > প্রমথ নাথ চৌধুরী ।
  • কথা(১৯০০) > জগদীশ চন্দ্র বসু।
  • কাহিনী (১৯০০) > রাধাকিশোর দেবমানিক্য।
  • কল্পনা(১৯০০) > শ্রীশ চন্দ্র মজুমদার (বন্ধু)।
  • নৈবেদ্য (১৯০১) > পিতৃদেব (দেবেন্দ্র নাথ ঠাকুর)।
  • স্মরন(১৯০৩) > মৃণালিনী দেবী (স্ত্রী)।
  • শিশু (১৯০৩) > শিশুর মহামেলা।
  • উৎসর্গ(১৯১৪) > C.F.Andrews(বন্ধু)।
  • খেয়া(১৯০৬) > জগদীশ চন্দ্র বসু।
  • গীতালি (১৯১৪) > তাঁরে (কাদম্বরী দেবী)।
  • বলাকা(১৯১৬) > উইলি পিয়ারসন (বন্ধু)।
  • পূরবী (১৯২৫) > বিজয়া (ভিক্টোরিয়া ওকাম্পো)।
  • মহুয়া (১৯২৯) > কবির কবিতা প্রেমীগন
  • বনবানী(১৯৩১) > অতুল প্রসাদ সেন।
  • পুনশ্চ (১৯৩২) > নীতুকে (ভাইপো)।
  • পত্রপুট(১৯৩৬) > কৃষ্ণকৃপালিনী (নাতজামাই)।
  • শ্যামলী (১৯৩৬) > রানী মহলানবীশ।
  • খাপছাড়া (১৯৩৭) > রাজশেখর বসু।
  • ছড়ার ছবি(১৯৩৭) > বউমা (প্রতীমা দেবী)।
  • সেঁজুতি (১৯৩৮) > ড.নীলরতন সেন।
  • আকাশপ্রদীপ (১৯৩৯) > সুধীন্দ্রনাথ দত্ত( কবি)।
  • নবজাতক(১৯৪০) > অমিয় চক্রবর্তী(কবি)।
  • আরোগ্য (১৯৪১) > সুরেন্দ্রনাথ কর।
  • রুদ্রচণ্ড – জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর
  • কালের যাত্রা – শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
  • তাসের দেশ – সুভাষচন্দ্র বসু
  • বিসর্জন – সুরেন্দ্রনাথ ঠাকুর
  • চিত্রাঙ্গদা – অবনীন্দ্রনাথ ঠাকুর
  • রাজা ও রাণী – দ্বিজেন্দ্রনাথ ঠাকুর
  • ফাল্গুনী – দিনেন্দ্রনাথ ঠাকুর
  • বসন্ত – কাজী নজরুল ইসলাম
  • গোড়ায় গলদ – প্রিয়নাথ সেন
  • অচলায়তন – যদুনাথ সরকার রবীন্দ্রনাথ ঠাকুরের উৎসর্গীকৃত উপন্যাস –
  • বৌঠাকুরাণীর হাট – সৌদামিনী দেবী
  • গোরা – রথীন্দ্রনাথ ঠাকুর
  • ঘরে বাইরে – প্রমথ চৌধুরী
  • দুই বোন – রাজশেখর বসু (পরশুরাম)
  • সাহিত্যের পথে – অমিয় চক্রবর্তী
  • পঞ্চভূত – জগদিন্দ্রনাথ ঠাকুর
  • সঞ্চয় – ব্রজেন্দ্রনাথ শীল
  • জাপানে পারস্যে – রামানন্দ চট্টোপাধ্যায়
  • আলোচনা – দেবেন্দ্রনাথ ঠাকুর
  • য়ুরোপ প্রবাসীর পত্র – জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর
  • ইউরোপযাত্রীর ডায়েরী – লোকেন্দ্রনাথ পালিত
  • বিশ্বপরিচয় – সত্যেন্দ্রনাথ বসু
  • ভ্রমণ কথা – রামানন্দ চট্টোপাধ্যায়
  • সমালোচনা – জ্ঞানদানন্দিনী দেবী
  • রাশিয়ার চিঠি – সুরেন্দ্রনাথ কর
  • বাংলা ভাষা পরিচয় – সুনীতিকুমার চট্টোপাধ্যায়
  • ছন্দ-দিলীপকুমার রায়
  • জাপান যাত্রী- রামানন্দ চট্টোপাধ্যায়ের।
  • সঞ্চয়-ব্রজেন্দ্রনাথ শীলের।
  • বাংলা শব্দ তত্ত্ব – পন্ডিত বিধুশেখর শাস্ত্রী।

||কথাসাহিত্য ||

চৈতালী ঘুর্ণি -সুভাষচন্দ্র বসু।

নীলকণ্ঠ -শৈলজানন্দ মুখোপাধ্যায় ।

রাইকমল -উমাদেবী ।

প্রেম ও প্রয়োজন -সাবিত্রী দেবী।

ছলনাময়ী -বুলু।

জলসাঘর -দুর্গাশঙ্কর ও পার্বতীশঙ্কর।

আগুন -পিতৃদেব হরিদাস বন্দ্যোপাধ্যায়।

ধাত্রীদেবতা -মা ও পিসি।

কালিন্দী -নির্মলশিব বন্দ্যোপাধ্যায়।

গণদেবতা -সরোজ রায়চৌধুরী।

মন্বন্তর -বনফুল।

হারানো সুর -সুবল বন্দ্যোপাধ্যায়।

সন্দীপন পাঠশালা -প্রেমাঙ্কুর আতর্থী।

ইমারত -বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।

অভিযান -মানিক বন্দ্যোপাধ্যায়।

ঝড় ও ঝরাপাতা -অচিন্ত্যকুমার সেনগুপ্ত।

হাঁসুলী বাঁকের উপকথা -কালিদাস রায়।

পদচিহ্ন -প্রেমেন্দ্র মিত্র।

উত্তরায়ণ -প্রবোধকুমার সান্যাল।

শিলাসন -প্রমথনাথ বিশী।

নাগিনী কন্যার কাহিনী -নারায়ণ চৌধুরী,সন্তোষ ঘোষ, অনিল চক্রবর্তী।

আরোগ্য নিকেতন -মনোজ বসু ।

জীবন কাহিনী -পবিত্র গঙ্গোপাধ্যায়।

না -তারাশঙ্কর নিজেকে।

চাপাডাঙার বৌ -শচীন্দ্র মুখোপাধ্যায়।

পঞ্চপুত্তলী -উমা।

বিচারক -রাজশেখর বসু।

বিপাশা -রমাপদ চৌধুরী।

রাধা -প্রেমেন্দ্র মিত্র।

যোগভ্রষ্ট -অতুলচন্দ্র গুপ্ত।

যতিভঙ্গ -বিশ্বনাথ রায়।

কান্না -শশিভূষণ দাশগুপ্ত।

একটি চড়ুই পাখি ও কালো মেয়ে -সত্যজিৎ রায়।

জঙ্গলগড় -হরিনারায়ণ চট্টোপাধ্যায়।

বসন্তরাগ -শচীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।

গন্নাবেগম -মধুসূদন মজুমদার।

ছায়াপথ – হজরত সারমাদের স্মৃতির উদ্দেশ্যে।

কালরাত্রি -নির্মল খাঁ।

অভিনেত্রী -অহীন্দ্র চৌধুরী। ।

ব্যর্থ নায়িকা -শ্রীকৃষ্ণ কৃপালনী।

ছলনাময়ী -তারাশঙ্করের মৃত কন্যা।

জলসাঘর -দুর্গাশঙ্কর ও পার্বতীশঙ্কর।

রসকলি -রবীন্দ্রনাথ ঠাকুর।

হারানো সুর -সুবলচন্দ্র বন্দ্যোপাধ্যায়।

প্রতিধ্বনি -জগবন্ধু দত্ত।

বেদিনী -নির্মল কুমার বসু।

যাদুকরী -শিশির মল্লিক।

স্থলপদ্ম -পশুপতি ভট্টাচার্য।

ইমারত -বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।

শিলাসন -প্রমথনাথ বিশী।

গল্পপঞ্চাশৎ -জগদীশ ভট্টাচার্য।

নারী রহস্যময়ী -বিবেকানন্দ মুখোপাধ্যায়।

রূপসী বিহনঙ্গিনী -সুধারানী দেবী।

ভুতপুরাণ -যতীন্দ্রমোহন দত্ত।

বিচিত্র -অমলেন্দু দাশগুপ্ত।

সোনার মলাট -অতীন বন্দ্যোপাধ্যায়। ||নাটক||

দুই পুরুষ -শান্তিরঞ্জন মুখোপাধ্যায়,সনৎ বন্দ্যোপাধ্যায়,অরিৎ বন্দ্যোপাধ্যায়।

পথের ডাক – জগদীশ ভট্টাচার্য।

বিংশ শতাব্দী -মহাত্মা গান্ধী।

কবি -মোহিতলালের স্মৃতির উদ্দেশ্যে।

কালিন্দী -নির্মলশিব বন্দ্যোপাধ্যায়।

দীপান্তর -দেবীপ্রসাদ রায়চৌধুরী।

যুগ বিপ্লব -বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র।

  • পথের পাঁচালী– পিতৃদেবকে ।
  • অপরাজিত – – মাতৃদেবীকে ।
  • চাঁদের পাহাড় – – খুকুকে।
  • আরণ্যক – – গৌরীদেবীকে।
  • আদর্শ হিন্দু হোটেল – – নুটুবিহারী
    বন্দোপাধ্যায়কে ।
  • বিপিনের সংসার – – চারুচন্দ্র
    মুখোপাধ্যায়কে।
    *দেবযান – – ষোড়শীকান্ত চট্টোপাধ্যায়কে ।
  • কেদার রাজা – – নীরদরঞ্জন দাশগুপ্তকে ।
  • ইছামতি – – কল্যানী রমা বন্দোপাধ্যায়কে ।
  • অভিযাত্রিক – – কল্যানী উমাকে ।
  • স্মৃতির রেখা – – রবীন্দ্রনাথকে।
  • ক্ষনভঙ্গুর – – মৃণালিনী দেবীকে।
  • অগ্নিবীণা– বারীন্দ্রকুমার ঘোষকে।
  • চিত্তনামা – – বাসন্তী দেবীকে।
  • সন্ধ্যা – – মাদারীপুরের শান্তি সেনাদেরকে।
  • সর্বহারা – – বিরজা সুন্দরী দেবীকে।
  • কাব্য আমপারা– বাংলার নায়েক নবী মৌলবি সাহেবানদের দস্ত মোবারকে ।
  • চক্রবাক – – সুরেন্দ্রনাথ মৈত্রকে ।
  • বাঁধনহারা – – নলিনীকান্ত সরকারকে।
  • ব্যথার দান – – স্বর্ণলতা গঙ্গোপাধ্যায়কে ।
  • ছায়া নট – – মুজাফফর আহমেদ ও
    কুতুবউদ্দিন কে।
  • বুলবুল – – দিলীপ কুমার রায়কে।
  • বিষের বাঁশি – – এম রহমানকে।
  • সিন্ধু হিন্দোল – – নাহারকে।
  • সঞ্চিতা–বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে।
  • চন্দ্রবিন্দু– শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে ।
  • পুতুলের বিয়ে – – দুই পুত্র সানি ও নিনিকে।
  • বনগীতি – – ওস্তাদ জমীর উদ্দিনকে। বুদ্ধদেব বসুর উৎসর্গীকৃত গ্রন্থ★
  • “বন্দীর বন্দনা”– অজিতকুমার দত্ত,
    *” মর্মবাণী”- দাদামশাইকে ।
  • “শেষ পাণ্ডুলিপি” – বিরাম মুখোপাধ্যায়,

*”কালের পুতুল ” – যামিনী রায়,

  • “দয়মন্তী” — সমর সেন ও জীবনানন্দ দাশ, *”নতুন পাতা ” – প্রতিভা বসু।

*মন দেওয়া নেওয়া – প্রেমেন্দ্র মিত্র

*রেখাচিত্র – অমলেন্দু বসু

  • অকর্ম্মণ্য – প্রভু গুহঠাকুর
  • তিলোত্তমাসম্ভব – – যতীন্দ্র মোহন ঠাকুর
  • বীরাঙ্গনা – -বিদ্যাসাগর কে।।
  • মেঘনাদবধকাব্য- — দিগম্বর মিত্র।
  • কৃষ্ণকুমারী– কেশবচন্দ্র গঙ্গোপাধ্যায়। ★ বঙ্কিমচন্দ্রের উৎসর্গীকৃত গ্রন্থ★
  • দুর্গেশনন্দিনী–শ্যামাচরণ
    চট্টোপাধ্যায়(বড়দা ) ।
  • কপালকুন্ডলা–সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    (মেজদা) ।
  • মৃণালিনী – – দীনবন্ধু মিত্র ।
  • বিষবৃক্ষ – – জগদীশচন্দ্র রায় ।
  • চন্দ্রশেখর- – পূর্ণচন্দ্র চট্টোপাধ্যায়
    (ছোটভাই) ।
  • আনন্দমঠ – – দীনবন্ধু মিত্র ।
  • দেবীচৌধুরানী – – যাদবচন্দ্র চট্টোপাধ্যায়
    (পিতা)।
  • সীতারাম – – রাজকৃষ্ণ মুখোপাধ্যায় ★দীনবন্ধু মিত্রের উৎসর্গীকৃত গ্রন্থ★
  • নীলদর্পণ – – নীলকর সাহেবদের উদ্দেশ্যে।
  • কমলে কামিনী – – শ্রী যতীন্দ্রমোহন ঠাকুর।
  • জামাই বারিক – – শ্রী রাসবিহারী বসু।
  • নবীন তপস্বিনী – – বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ।
  • সুরধ্বনি কাব্য – – শ্রী মহেন্দ্রলাল সরকার।
  • দ্বাদশ কবিতা – – ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় ।
  • দীপ নির্বাণ – সত্যেন্দ্রনাথ ঠাকুর।
  • বসন্ত উত্সব – লেখিকা শরতকুমারী চৌধুরানী।
  • ছিন্নমুকুল – জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর ।
  • গাথা – রবীন্দ্রনাথ ঠাকুর।
  • মিবার রাজ – ইন্দিরা দেবী।
  • নব কাহিনি — স্বামী জানকী নাথ ঘোষাল।
  • স্নেহলতা – – গিরীন্দ্রমোহিনী দেবী।
  • রাজকন্যা – – প্রসাদ কুমার ও কল্যাণী।

The post বাংলা সাহিত্যের উৎসর্গীকৃত রচনা । রবীন্দ্রনাথ ঠাকুরের উৎসর্গীকৃত গ্রন্থসমূহ appeared first on Prerona Academy.

]]>
https://preronaacademy.com/rabindranath-thakurer-utsorgikrito-rochona/feed/ 0
NEW WBSLST 2025 BENGALI PREPARATIONবাংলা সাহিত্যে প্রথম রচনাগুলি কী https://preronaacademy.com/new-wbslst-2025-bengali-preparation-bangla-sahitya/ https://preronaacademy.com/new-wbslst-2025-bengali-preparation-bangla-sahitya/#respond Thu, 03 Jul 2025 16:31:53 +0000 https://preronaacademy.com/?p=720 কাব্য বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন কী ? উত্তরঃ চর্যাপদ। রামায়ণের প্রথম ও শ্রেষ্ঠ অনুবাদক কে ছিলেন? উত্তরঃ কবি কৃত্তিবাস।

The post NEW WBSLST 2025 BENGALI PREPARATIONবাংলা সাহিত্যে প্রথম রচনাগুলি কী appeared first on Prerona Academy.

]]>

উত্তরঃ চর্যাপদ।

উত্তরঃ কবি কৃত্তিবাস।

উত্তরঃ চন্দ্রাবতী।

উওরঃ ইউসুফ জুলেখা।

উত্তরঃ শাহ মুহাম্মদ সগীর।

উওরঃ পদ্মিনী উপাখ্যান।

উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত।

উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত।

উত্তরঃ মেঘনাদবধ কাব্য।

উত্তরঃ চতুর্দশপদী কবিতাবলী।

উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত।

উত্তরঃ বীরাঙ্গনা কাব্য।

উত্তরঃ বিহারীলাল চক্রবর্ত্তী।

উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত।

উত্তরঃ আত্মবিলাপ। মাইকেল মধুসূদন দত্ত।

উত্তর: শ্রীরাম পাঁচালি।

উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত।

উত্তরঃ প্রমথ চৌধুরি।

Read More : NEW WBSLST 2025 BENGALI PREPARATION – সমাস MCQ

উওরঃ ভদ্রার্জুন – তারাচরণ শিকদার।

উওরঃ কুলীনকুলসর্বস্ব – রামনারায়ণ তর্করত্ন।

উওরঃ কৃষ্ণকুমারী – মাইকেল মধুসূদন দত্ত।

উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত।

উত্তরঃ শর্মিষ্ঠা – মাইকেল মধুসূদন দত্ত।

উত্তরঃ কৃষ্ণকুমারী – মাইকেল মধুসূদন দত্ত।

উওরঃ একেই কি বলে সভ্যতা – মাইকেল মধুসূদন দত্ত।

উত্তরঃ বেঙ্গল থিয়েটারে।

উত্তরঃ হরচন্দ্র ঘোষ।

উওরঃ আলালের ঘরের দুলাল।

উওরঃ কপালকুণ্ডলা – বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

উওর: দুর্গেশ নন্দিনী – বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

উওর: কীর্তিবিলাস – যোগেন্দ্রনাথ গুপ্ত।

উত্তরঃ স্বর্ণ কুমারী দেবী।

উত্তরঃ চোখের বালি – রবীন্দ্রনাথ ঠাকুর।

উত্তরঃ বাঁধনহারা – কাজী নজরুল ইসলাম।

উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

উত্তরঃ প্রভাবতী সম্ভাষণ – ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

উত্তরঃ কৃপার শাস্ত্রের অর্থভেদ।

উত্তরঃ পূর্ণচন্দ্র চট্টোপাধ্যায় (গল্পের নাম ‘মধুমতী’ ) ।

উত্তরঃ প্রমথ চৌধুরি।

উত্তরঃ অক্ষয়কুমার দত্ত।

উত্তরঃ পালামৌ।

উওরঃ দিগদর্শন / সম্পাদক- জন ক্লার্ক মার্শম্যান।

উওর: বেদান্ত / রাজা রামমোহন রায়।

উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

উত্তরঃ পঞ্চানন কর্মকার।

উত্তরঃ চার্লস উইলকিনস।

উওরঃ কৃপার শাস্ত্রের অর্থভেদ।

উওরঃ কথোপকথন/ উইলিয়াম কেরি।

উওরঃ বাংলাপ্রেস / উদ্যোক্তা – সুন্দর মিত্র।

উওরঃ নীলদর্পণ/ দীনবন্ধু মিত্র।

উত্তরঃ বিদ্যাসাগর চরিত / ঈশ্বচন্দ্র বিদ্যাসগর।

উত্তরঃ রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের ‘পদ্মিনী উপাখ্যান’।

The post NEW WBSLST 2025 BENGALI PREPARATIONবাংলা সাহিত্যে প্রথম রচনাগুলি কী appeared first on Prerona Academy.

]]>
https://preronaacademy.com/new-wbslst-2025-bengali-preparation-bangla-sahitya/feed/ 0
NEW WBSLST 2025 BENGALI PREPARATION – সমাস MCQ https://preronaacademy.com/new-wbslst-2025-bengali-preparation-somas-mcq/ https://preronaacademy.com/new-wbslst-2025-bengali-preparation-somas-mcq/#respond Sat, 14 Jun 2025 09:06:20 +0000 https://preronaacademy.com/?p=714 ⬇️ WBSLST পরীক্ষার এর জন্য – সমাস থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর MCQ ⬇️ ১.’একগুঁয়ে’ এর ব্যাসবাক্য- ক) একরকম ঘর যারখ)

The post NEW WBSLST 2025 BENGALI PREPARATION – সমাস MCQ appeared first on Prerona Academy.

]]>

⬇ WBSLST পরীক্ষার এর জন্য – সমাস থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর MCQ ⬇

ক) একরকম ঘর যার
খ) একটি ঘর যার
গ) একটি গোলাপ যার
ঘ) এক গোঁ যার

Ans.ঘ) এক গোঁ যার

ক) অলোপ দ্বন্দ্ব
খ) অলোপ বহুব্রীহি
গ) অলোপ তৎপুরুষ
ঘ) দ্বন্দ্ব

Ans.গ) অলোপ তৎপুরুষ

ক) অব্যয়ীভাব সমাস
খ) প্রাদি সমাস
গ) বহুব্রীহি সমাস
ঘ) নিত্য সমাস

Ans.গ) বহুব্রীহি সমাস

ক) প্রতিমুখ
খ) আরক্তিম
গ) অনুগমন
ঘ) গজানন

Ans.ঘ) গজানন

ক) উপপদ তৎপুরুষ
খ) ব্যতিহার বহুব্রীহি
গ) নঞ্ বহুব্রীহি
ঘ) ব্যধিকরণ বহুব্রীহি

Ans.গ) নঞ্ বহুব্রীহি

ক) দ্বন্দ্ব সমাস
খ) ব্যাপ্তি তৎপুরুষ সমাস
গ) কর্মধারয় সমাস
ঘ) অব্যয়ীভাব সমাস

Ans.খ) ব্যাপ্তি তৎপুরুষ সমাস

ক) দ্বিগু
খ) বহুব্রীহি
গ) দ্বন্দ্ব
ঘ) কর্মধারয়

Ans.গ) দ্বন্দ্ব

ক) অব্যয়ীভাব
খ) কর্মধারয়
গ) দ্বিগু
ঘ) বহুব্রীহি

Ans. ক) অব্যয়ীভাব

ক) দর্শনমাত্র
খ) তন্মাত্র
গ) কেবল মাত্র
ঘ) কেবলই

Ans. খ) তন্মাত্র

ক) বনের উপর
খ) বনের সদৃশ
গ) উপরের বন
ঘ) উপরের সদৃশ বন

Ans. খ) বনের সদৃশ

ক) কর্মধারয় সমাস
খ) অলুক তৎপুরুষ
গ) বহুব্রীহি সমাস
ঘ) নিত্য সমাস

Ans .ঘ) নিত্য সমাস

ক) বহুব্রীহি
খ) তৎপুরুষ
গ) দ্বন্দ্ব
ঘ) অব্যয়ীভাব

Ans .খ) তৎপুরুষ

ক) উদ্বেল
খ) যথারীতি
গ) উপশহর
ঘ) নির্ভাবনা

Ans. খ) যথারীতি

ক) কোলাকুলি
খ) ঊনপাঁজুরে
গ) হাতে খড়ি
ঘ) কথাসর্বস্ব

Ans.ঘ) কথা সর্বস্ব

ক) কেবল দর্শন
খ) গ্রামান্তর
গ) গৃহান্তর
ঘ) সবগুলো

Ans. ঘ) সবগুলো

ক) মধ্যপদলোপী বহুব্রীহি সমাস
খ) দ্বন্দ্ব সমাস
গ) মধ্যপদলোপী কর্মধারায় সমাস
ঘ) নিত্য সমাস

Ans.ক) মধ্যপদলোপী বহুব্রীহি সমাস

ক) উপমিত কর্মধারয়
খ) রূপক কর্মধারয়
গ) উপমান কর্মধারয়
ঘ) মধ্যপদলোপী কর্মধারয়

Ans .খ) রূপক কর্মধারায়

ক) অক্ষত
খ) আনাড়ি
গ) অসাবধান
ঘ) অশুদ্ধ

Ans: খ) আনাড়ি ( নেই নাড়ীজ্ঞান যার — না বহুব্রীহি)

ক) মহাপুরুষ
খ) অষ্টাদশ
গ) অষ্টবসু
ঘ) ঘনশ্যাম

Ans: খ) অষ্টাদশ ( অষ্ট অধিক দশ — মধ্যপদলোপী কর্মধারয় )

ক) দ্বিগু সমাস
খ) কর্ম তৎপুরুষ সমাস
গ) বহুব্রীহি সমাস
ঘ) দ্বন্দ্ব সমাস

Ans: ঘ) দ্বন্দ্ব সমাস ( ইতস [ এখানে ] ও ততস [ওখানে ] )

ক) বিদ্যা ও উৎসাহী
খ) বিদ্যার উৎসাহের ন্যায় উৎসাহ যার
গ) বিদ্যার জগতে উৎসাহী
ঘ) বিদ্যায় উৎসাহী

Ans: ঘ) বিদ্যায় উৎসাহী

ক) কাঁচামিঠে
খ) অরুণরাঙা
গ) বিষাদসিন্ধু
ঘ) রণভূমি

Ans: খ) অরুণরাঙা(অরুণের ন্যায় রাঙা)

ক) সিংহের শাবক
খ) সিংহ ও শাবক
গ) সিংহীর শাবক
ঘ) সিংহ যে শাবক

Ans: গ) সিংহীর শাবক

ক) সাধারণ কর্মধারয় সমাস
খ) অব্যয়ীভাব সমাস
গ) অপাদান তৎপুরুষ সমাস
ঘ) মধ্যপদলোপী কর্মধারয় সমাস

Ans: ঘ) মধ্যপদলোপী কর্মধারয় সমাস (প্রাণ হারানোর ভয়)

ক) পূর্বপদ
খ) উভয়পদ
গ) অন্যপদ
ঘ) পরপদ

Ans: ঘ) পরপদ

ক) মুখচন্দ্র
খ) ক্রোধানল
গ) কাজলকালো
ঘ) চিরসুখী

Full Class Online – YouTube

The post NEW WBSLST 2025 BENGALI PREPARATION – সমাস MCQ appeared first on Prerona Academy.

]]>
https://preronaacademy.com/new-wbslst-2025-bengali-preparation-somas-mcq/feed/ 0
আদরিনী গল্প MCQ প্রশ্ন উত্তর । প্রভাত কুমার মুখোপাধ্যায় ।উচ্চমাধ্যমিক বাংলা 3rd Semester https://preronaacademy.com/adorini-golpo-important-mcq/ https://preronaacademy.com/adorini-golpo-important-mcq/#respond Thu, 17 Apr 2025 14:02:01 +0000 https://preronaacademy.com/?p=705 আদরিনী গল্পের MCQ প্রশ্ন 1. ‘আদরিনী’ গল্পের উৎস হল – a) গীতাঞ্জলি b) পুষ্পাঞ্জলি c) গল্পাঞ্জলি d) শ্রদ্ধাঞ্জলি Ans: c)

The post আদরিনী গল্প MCQ প্রশ্ন উত্তর । প্রভাত কুমার মুখোপাধ্যায় ।উচ্চমাধ্যমিক বাংলা 3rd Semester appeared first on Prerona Academy.

]]>

আদরিনী গল্পের MCQ

প্রশ্ন 1. ‘আদরিনী’ গল্পের উৎস হল –

a) গীতাঞ্জলি
b) পুষ্পাঞ্জলি
c) গল্পাঞ্জলি
d) শ্রদ্ধাঞ্জলি

Ans: c) গল্পাঞ্জলি

প্রশ্ন 2. ‘আদরিনী’ গল্পটি প্রথমে কোন পত্রিকায় প্রকাশিত হয় ?

a) সাহিত্য
b) বঙ্গদর্শন
c) হিতবাদী
d) দেশ

Ans: a) সাহিত্য পত্রিকায়

প্রশ্ন 3. ‘আদরিনী’ গল্পে মোট পরিচ্ছেদ কয়টি ?

a) পাঁচটি
b) ছয়টি
c) আটটি
d) সাতটি

Ans: d) সাতটি

প্রশ্ন 4. ‘আদরিনী’ গল্পে উল্লিখিত যে কাজের জন্য হস্তী ভাড়া দেওয়া হবে –

a) বিবাহের শোভাযাত্রার জন্য
b) ব্যবসা করার জন্য
c) সার্কাসের জন্য
d) জঙ্গল সাফারির জন্য

Ans: a) বিবাহের শোভাযাত্রার জন্য

প্রশ্ন 5. জয়রাম মুখোপাধ্যায়ের কনিষ্ঠ পুত্রটি কোন্ পরীক্ষায় ফেল করেছিল ?

a) ম্যাট্রিক
b) বিএ
c) এমএ
d) আই এ

Ans: b) বিএ

প্রশ্ন 6. জয়রাম মুখোপাধ্যায়ের জ্যেষ্ঠ পৌত্রীর নাম –

a) ভবানী
b) কল্যাণী
c) রাধিকা
d) নমিতা

Ans: b) কল্যাণী

প্রশ্ন 7. হাতি ভাড়া দিয়ে জয়রাম মুখোপাধ্যায়ের আয় হত –

a) ৫-১০ টাকা
b) ১৫-২০ টাকা
c) ১০-১৫ টাকা
d) ৩০-৪০ টাকা

Ans: b) ১৫-২০ টাকা

প্রশ্ন 8. হাতির ভাড়া রোজ কত টাকা ধার্য করা হয়েছিল ?

a) ৬ টাকা
b) ৫ টাকা
c) ৩ টাকা
d) ১ টাকা

Ans: c) ৩ টাকা

প্রশ্ন 9. ‘‘বামুনহাটে মেলা হয় ’’- কোন সময়ে ?

a) চৈত্র সংক্রান্তিতে
b) পয়লা বৈশাখে
c) শ্রাবণ সংক্রান্তিতে
d) মকর সংক্রান্তিতে

Ans: a) চৈত্র সংক্রান্তিতে

প্রশ্ন 10. কল্যাণীর বিবাহের গয়না তৈরির টাকা আসবে-

a) হস্তী ভাড়ার টাকা থেকে
b) হস্তী বিক্রয়ের টাকা থেকে
c) কোম্পানির কাছে ঋণ নিয়ে
d) জয়রামের সঞ্চিত অর্থ থেকে

Ans: b) হস্তী বিক্রয়ের টাকা থেকে

প্রশ্ন 11. আদরিণী পীড়িত হয়ে কোথায় শুয়ে পড়েছিল ?

a) রাস্তার পাশের একটা লিচুবাগানে
b) রাস্তার পাশের একটা পেঁপেবাগানে
c) রাস্তার পাশের একটা আমবাগানে
d) পথের ধারে বাবলা গাছের ছায়ায়

Ans: c) রাস্তার পাশের একটা আমবাগানে

প্রশ্ন 12. হস্তী ভাড়ার বিজ্ঞাপন ‘আদরিণী’ গল্পের কোন্ পরিচ্ছেদে আছে ?

a) প্রথম
b) তৃতীয়
c) পঞ্চম
d) সপ্তম

Ans: c) পঞ্চম পরিচ্ছেদে

প্রশ্ন 13. আদরিণী বামুনহাটের মেলা থেকে ঘরে ফিরে এল । কারণ –

a) আদরিণী পাগলামি করছিল
b) মোক্তার সাহেব হাতিটিকে ফিরিয়ে আনার আদেশ দিয়েছিলেন
c) উপযুক্ত মূল্য দেওয়ার খদ্দেরের অভাবে আদরিণী মেলায় বিক্রি হয়নি
d) জয়রাম আদরিনীকে ফিরিয়ে আনতে চেয়েছিলেন

Ans: c) উপযুক্ত মূল্য দেওয়ার খদ্দেরের অভাবে আদরিণী মেলায় বিক্রি হয়নি

প্রশ্ন 14. আদরিণীর মৃত্যুর পর জয়রাম মুখোপাধ্যায় আর কতদিন জীবিত ছিলেন ?

a) দুই মাস
b) তিন মাস
c) চার মাস
d) পাঁচ মাস

Ans: a) দুই মাস

প্রশ্ন 15. জয়রাম মুখোপাধ্যায়ের বয়স কত ?

a) ৯০ বছর
b) ৮০ বছর
c) ৭০ বছর
d) ৬০ বছর

Ans: d) ৬০ বছর

প্রশ্ন 16. জয়রাম মোক্তারের মোট পুত্রের সংখ্যা কত ?

a) ২ টি
b) ৩টি
c) ৪টি
d) ৫টি

Ans: b) ৩টি

প্রশ্ন 17. “ও বাড়ীতে যে আর ফিরে আসবে না, তা জানতে পেরেছে।” – আদরিণী এ কথা জানতে পেরেছে কারণ তারা –

a) পশু
b) শান্ত
c) অন্তর্যামী
d) অবলা

Ans: c) অন্তর্যামী

প্রশ্ন 18. বামুনহাটের মেলা থেকে ফিরে আসার পর আদরিণীকে কোন্ মেলায় পাঠানোর পরিকল্পনা করা হয়েছিল?

a) রসুলগঞ্জের মেলায়
b) মীরপুরের মেলায়
c) সাহেবগঞ্জের মেলায়
d) রাসমেলায়

Ans: a) রসুলগঞ্জের মেলায়

প্রশ্ন 19. জয়রাম মোক্তারের আদরিণীর কাছে যাওয়ার জন্য কীসের বন্দোবস্ত করা হল ?

a) মোষের গাড়ির
b) ঘোড়ার গাড়ির
c) চৌপালার
d) গোরুর গাড়ির

Ans: b) ঘোড়ার গাড়ির

প্রশ্ন 20. রসুলগঞ্জের মেলায় রওনা হওয়ার পরদিন বিকালে জয়রাম মুখোপাধ্যায়ের হাতে একখানি পত্র এনে দিয়েছিলেন একজন –

a) চাষীলোক
b) সবজি বিক্রেতা
c) দোকানদার
d) চাকর

Ans: a) চাষীলোক

The post আদরিনী গল্প MCQ প্রশ্ন উত্তর । প্রভাত কুমার মুখোপাধ্যায় ।উচ্চমাধ্যমিক বাংলা 3rd Semester appeared first on Prerona Academy.

]]>
https://preronaacademy.com/adorini-golpo-important-mcq/feed/ 0
Class X Bengali 1st Summative Evaluation 25 Important MCQ https://preronaacademy.com/class-x-bengali-1st-summative-evaluation-25-mcq/ https://preronaacademy.com/class-x-bengali-1st-summative-evaluation-25-mcq/#respond Fri, 11 Apr 2025 03:14:28 +0000 https://preronaacademy.com/?p=701 ১। তপন মামার বাড়িতে এসেছিল – (ক) বেড়াতে(খ) ছোটমাসির বিয়ে উপলক্ষে(গ) পুজোর ছুটিতে(ঘ) দিদিমার বিবাহ বার্ষিকীতে Ans: (খ) ছোটমাসির বিয়ে

The post Class X Bengali 1st Summative Evaluation 25 Important MCQ appeared first on Prerona Academy.

]]>

(ক) বেড়াতে
(খ) ছোটমাসির বিয়ে উপলক্ষে
(গ) পুজোর ছুটিতে
(ঘ) দিদিমার বিবাহ বার্ষিকীতে

Ans: (খ) ছোটমাসির বিয়ে উপলক্ষে

(ক) আফ্রিকা মহাদেশকে
(খ) ইউরোপকে
(গ) ভারতবর্ষকে
(ঘ) সমুদ্রকে

Ans: (ক) আফ্রিকা মহাদেশকে

(ক) বলাইচাঁদ মুখোপাধ্যায়
(খ) অনিন্দ্য দাস
(গ) নিখিল আদিত্য
(ঘ) নিখিল সরকার

Ans: (ঘ) নিখিল সরকার

(ক) যে করে
(খ) যা পরে বসে
(গ) সংক্ষেপ
(ঘ) ভাগ বা বিভাজন

Ans: (ঘ) ভাগ বা বিভাজন

(ক) গল্প লেখার কথা
(খ) কারেকশনের কথা
(গ) গল্প ছাপানোর কথা
(ঘ) তপনের দুঃখের কথা

Ans: (খ) কারেকশনের কথা

(ক) আফ্রিকা মহাদেশকে
(খ) বসুধাকে
(গ) ভারতবর্ষকে
(ঘ) পশ্চিম দুনিয়াকে

Ans: (ক) আফ্রিকা মহাদেশকে

(ক) সোয়ান
(খ) শেফার্ড
(গ) জাপানি পাইলট
(ঘ) পার্কার

Ans: (গ) জাপানি পাইলট

(ক) বিশেষণ
(খ) কারক
(গ) কর্মপ্রবচনীয়
(ঘ) বিভক্তি

Ans: (গ) কর্মপ্রবচনীয়

(ক) প্রথম দিনের গল্প
(খ) তপনের গল্প
(গ) জ্ঞানচক্ষু
(ঘ) প্রথম দিন

Ans: (ঘ) প্রথম দিন

(ক) পাহাড়ের আগুনের মতো
(খ) রক্তের সমুদ্রের মতো
(গ) আগ্নেয় পাহাড়ের মতো
(ঘ) রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো

Ans: (ঘ) রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো

(ক) ভোর
(খ) দুপুর
(গ) সন্ধ্যা
(ঘ) রাত

Ans: (গ) সন্ধ্যা

(ক) অন্নদাশঙ্কর রায়
(খ) সত্যজিৎ রায়
(গ) সুবোধ ঘোষ
(ঘ) রাজশেখর বসু

Ans: (ক) অন্নদাশঙ্কর রায়

(ক) মুখ্যকর্ম ও গৌণকর্ম
(খ) গৌণকর্ম ও মুখ্যকর্ম
(গ) দুটিই মুখ্যকর্ম
(ঘ) দুটিই গৌণকর্ম

Ans: (খ) গৌণকর্ম ও মুখ্যকর্ম

(ক) অপাদান কারক
(খ) কর্ম কারক
(গ) করণ কারক
(ঘ) অধিকরণ কারক

Ans: (গ) করণ কারক

(ক) সম্বোধন পদ
(খ) সম্বন্ধ পদ
(গ) অব্যয় পদ
(ঘ) ক্রিয়া পদ

Ans: (খ) সম্বন্ধ পদ

(ক) গল্প ও ছোটোমেসো
(খ) তপন ও ছোটোমাসি
(গ) তপন ও সন্ধ্যাতারার সম্পাদক
(ঘ) তপন ও মেজকাকু

Ans: (ক) গল্প ও ছোটোমেসো

(ক) মেঘ
(খ) বছর
(গ) মাস
(ঘ) দিন

Ans: খ) বছর

(ক) জল
(খ) আগুন
(গ) তুষার
(ঘ) পর্বত

Ans: (গ) তুষার

(ক) সংগীতের মূর্ছনা
(খ) সুন্দরের আরাধনা
(গ) সুরের ঝংকার
(ঘ) রাগরাগিণী

Ans: (খ) সুন্দরের আরাধনা

(ক) কুইল
(খ) নল -খাগড়া
(গ) খাগের কলম
(ঘ) ব্রোঞ্জের শলাকা

Ans: (ঘ) ব্রোঞ্জের শলাকা

(ক) ছয় বছরের বড়ো
(খ) বছর তিনেকের বড়ো
(গ) বছর আষ্টেকের বড়ো
(ঘ) বছর দশেকের বড়ো

Ans: (গ) বছর আষ্টেকের বড়ো

(ক) সম্বোধন পদ
(খ) কর্তৃকারক
(গ) সম্বন্ধপদ
(ঘ) নিমিত্ত কারক

Ans: (ক) সম্বোধন পদ

(ক) ঢিলেঢালা থাকা
(খ) দৃঢ় বন্ধনে থাকা
(গ) বন্ধন মুক্ত থাকা
(ঘ) ছাড়াছাড়া থাকা

Ans: (খ) দৃঢ় বন্ধনে থাকা

(ক) কর্মকারকে এ বিভক্তি
(খ) অপাদান কারকে তে বিভক্তি
(গ) কর্তৃকারকে এ বিভক্তি
(ঘ) কর্তৃকারকে তে বিভক্তি

Ans: (গ) কর্তৃকারকে এ বিভক্তি

(ক) অধিকরণ কারকে ‘শূন্য’ বিভক্তি
(খ) করণ কারকে ‘শূন্য’ বিভক্তি
(গ) অপাদান কারকে ‘শূন্য’ বিভক্তি
(ঘ) কর্মকারকে ‘শূন্য’ বিভক্তি

Ans: (গ) অপাদান কারকে ‘শূন্য’ বিভক্তি

The post Class X Bengali 1st Summative Evaluation 25 Important MCQ appeared first on Prerona Academy.

]]>
https://preronaacademy.com/class-x-bengali-1st-summative-evaluation-25-mcq/feed/ 0
গণনাট্য আন্দোলন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। [WBCHSE Sample Question] https://preronaacademy.com/gananatya-somporke-alochona-qna/ https://preronaacademy.com/gananatya-somporke-alochona-qna/#respond Sun, 29 Dec 2024 18:00:42 +0000 https://preronaacademy.com/?p=680 প্রশ্ন : গণনাট্য আন্দোলন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। উত্তর : সূচনা: সাহিত্য হল সমাজের দর্পণ। প্রথম বিশ্বযুদ্ধের পর সারা পৃথিবীজুড়েই

The post গণনাট্য আন্দোলন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। [WBCHSE Sample Question] appeared first on Prerona Academy.

]]>

উত্তর :

সূচনা: সাহিত্য হল সমাজের দর্পণ। প্রথম বিশ্বযুদ্ধের পর সারা পৃথিবীজুড়েই দেখা দেয় অস্থিরতা। এই অস্থিরতা মূলত অর্থনৈতিক ও রাজনৈতিক অব্যবস্থার ফলশ্রুতি। আর সেই অব্যবস্থার প্রত্যক্ষ প্রভাবে শুরু হয় অর্থনৈতিক মন্দা। এর ফলে পুঁজিবাদী রাষ্ট্রগুলির দুর্বলতা সকলের সামনে চলে আসে। দেশাত্মবোধের মুখোশ পরে ইটালি, জার্মানি, স্পেন, গ্রিস, জাপান ইত্যাদি দেশে একনায়কতন্ত্র ও স্বৈরাচারী ফ্যাসিস্ট শক্তিগুলির উত্থান ঘটে। ফেদেরিকো লোরকা, র‍্যালফ্ ফক্স-সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্ব ফ্যাসিস্ট শক্তির নিন্দা করেন। রবীন্দ্রনাথ ঠাকুর-সহ রোমা রোলাঁ, আঁদ্রে জিদ, এপকেনস্টাইন প্রমুখ পৃথিবীর শুভবুদ্ধিসম্পন্ন বুদ্ধিজীবীরা গণতন্ত্র ও মানবিকতা হত্যার বিরুদ্ধে দৃঢ় প্রতিরোধ গড়ে তোলার শপথ নেন। এইসময় সোভিয়েত রাশিয়ায় সমাজতন্ত্রের প্রতিষ্ঠা উৎসাহ-উদ্দীপনার সঞ্চার ঘটায় এবং একই সঙ্গে সাম্রাজ্যবাদ তথা ফ্যাসিবাদের প্রতি তীব্র ধিক্কার জানায়। এরই পরিপ্রেক্ষিতে ভারতবর্ষে গণনাট্য আন্দোলনের সূত্রপাত ঘটে। আদর্শ বামপন্থী সাংস্কৃতিক মঞ্চ IPTA (Indian People’s’ Theatre Association) গড়ে ওঠে। এ ছাড়াও গড়ে ওঠে ফ্যাসিবিরোধী লেখক-শিল্পী সংঘ।আর এই মনোভাবের প্রকাশ ঘটে নাট্য শিল্পেও। তাই এই প্রতিবাদী , জনগণের পক্ষে , শোষণের বিরুদ্ধে যে নাট্যধারা গড়ে ওঠে তাই হল গণনাট্য আন্দোলন।

১। যে-কোনো শিল্পে বাস্তব জীবন সমস্যার ছবি ফুটিয়ে তোলা। তাই নাটকেও স্তব জীবন সমস্যার কথা তুলে ধরা।

২। জনগণের সম্মিলিত প্রতিরোধ ও প্রতিবাদের মধ্য দিয়ে সেই সমস্যা সমাধানের পথ দেখানো।

৩। ব্যক্তিচরিত্রকে বিশিষ্ট শ্রেণির অন্তর্গত করে প্রদর্শিত করা এবং সেই শ্রেণির মানসিকতাও চিত্রিত করা।

৪। ব্যক্তিমানুষের নয়, সমবেত মানুষের স্বার্থের কথা তুলে ধরা।

৫। সাধারণ জনতার মনোরঞ্জন এর সঙ্গে সঙ্গে জনশিক্ষা ও সচেতনতার উদ্দেশ্যে নাটক রচনা।

৬। লোকসংস্কৃতি ও লোকশিল্পকে সামনে তুলে আনা।

৭। নগরজীবনের মধ্যবিত্ত মানসিকতা পরিত্যাগ করে শ্রমজীবী এবং গ্রামীণ সাধারণ মানুষের কথা তুলে ধরা।

৮। রাজনৈতিক , সামাজিক ও অর্থনৈতিক বাস্তবকে মানুষের সামনে তুলে ধরা।

৯। নাট্য শিল্পকে বিত্তবান মানুষের বিনোদনের বিষয় না রেখে সাধারণ মানুষের স্তরে নামিয়ে আনা।

The post গণনাট্য আন্দোলন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। [WBCHSE Sample Question] appeared first on Prerona Academy.

]]>
https://preronaacademy.com/gananatya-somporke-alochona-qna/feed/ 0
বাংলা শিল্প, সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস । নবজাগরণ কাকে বলে ?একাদশ শ্রেণি বাংলা দ্বিতীয় সেমিস্টার https://preronaacademy.com/class-11-banglar-nabajagoron-proshnottor/ https://preronaacademy.com/class-11-banglar-nabajagoron-proshnottor/#respond Sun, 15 Dec 2024 16:47:13 +0000 https://preronaacademy.com/?p=675 প্রশ্ন: নবজাগরণ বলতে কী বোঝো এবং কোন্ সময়কে ‘ বাংলার নবজাগরণের কাল’ বলা হয় ? নবজাগরণের ফলে বাঙালির মনে বৌদ্ধিক

The post বাংলা শিল্প, সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস । নবজাগরণ কাকে বলে ?একাদশ শ্রেণি বাংলা দ্বিতীয় সেমিস্টার appeared first on Prerona Academy.

]]>

প্রচলিত ধর্মের ও সমাজের শাসনে আবদ্ধ মানুষের জীবনে বিদ্রোহ সঞ্চারিত হলেই নবজাগরণের সূত্রপাত ঘটে। আমাদের দেশে ঊনবিংশ শতকে ইউরোপীয় সভ্যতা ও সংস্কৃতির স্পর্শে বাঙালি মানসে যে সর্বাত্মক ভাববিপ্লব ঘটে, তারই প্রভাবে বাংলার সাহিত্য ও সংস্কৃতি উজ্জীবিত হয়ে ওঠে এক নতুন ধ্যান ধারণায়। বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে এই যে প্রচলিত ধ্যান ধারণার আমূল পরিবর্তন , একেই রেনেসাঁস বা নবজাগরণ বলা হয়। আর এই নবজাগরণের সঙ্গেই বাংলা তথা ভারতে যথাযথ আধুনিক যুগের সূত্রপাত ঘটে ।

বাংলায় সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংস্কার আন্দোলনের সময়পর্বকেই ‘নবজাগরণের কাল’ বলা হয়। বাংলার এই নবজাগরণের প্রভাব ক্রমশ সমগ্র ভারতে ছড়িয়ে পড়েছিল। অনেকের মতে রামমোহন রায়ের সময় থেকে রবীন্দ্রনাথের মৃত্যু পর্যন্ত সময় হল বাংলার নবজাগরণের কাল ।

Read More : বিদ্যাপতির ভাব সম্মিলন কবিতার উৎস ,কবি পরিচিতি, ব্যাখা ও বিষয়বস্তু আলোচোনা

একথা সত্যি যে ঊনবিংশ শতকেই ইউপরীয় সভ্যতা ও সংস্কৃতির স্পর্শে বাঙালি মধ্যবিত্ত শ্রেণির মনে প্রথমে ভাবান্তর ঘটেছিল। এরফলেই বাঙালি জীবনে প্রচলিত মধ্যযুগীয় ধ্যান ধারণার বিপরীতে বিজ্ঞান ও যুক্তিসম্মত এক আধুনিক মানসিকতার প্রবেশ ঘটে। মানুষ তখন নিজেদের ব্যক্তি জীবনকে গোষ্ঠী জীবন থেকে আলাদা ভাবতে শুরু করে। ব্যক্তিস্বাতন্ত্রবাদের দ্বারা নিজস্ব দৃষ্টিভঙ্গির প্রকাশ ঘটাতে শুরু করে। শিক্ষা, সমাজে নারীর অবস্থান , প্রচলিত প্রথাগুলি প্রভৃতি নিয়েও যুক্তিনিষ্ঠ চিন্তা ভাবনা ও বিচার বিশ্লেষণ শুরু হয়। এভাবেই বাংলায় বিস্তৃত হয় নবজাগরণের ব্যাপক প্রভাব ।

The post বাংলা শিল্প, সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস । নবজাগরণ কাকে বলে ?একাদশ শ্রেণি বাংলা দ্বিতীয় সেমিস্টার appeared first on Prerona Academy.

]]>
https://preronaacademy.com/class-11-banglar-nabajagoron-proshnottor/feed/ 0
বিদ্যাপতির ভাব সম্মিলন কবিতার উৎস ,কবি পরিচিতি, ব্যাখা ও বিষয়বস্তু আলোচোনা https://preronaacademy.com/vidyapatir-vab-sonmiloni/ https://preronaacademy.com/vidyapatir-vab-sonmiloni/#respond Tue, 12 Nov 2024 16:34:37 +0000 https://preronaacademy.com/?p=668 ১। বৈষ্ণব পদ কী ? মধ্যযুগে রচিত রাধাকৃষ্ণ বিষয়ক ছোটো ছোটো কবিতা বা গানগুলিকে বলা হয় বৈষ্ণব পদ। ২। ভাব

The post বিদ্যাপতির ভাব সম্মিলন কবিতার উৎস ,কবি পরিচিতি, ব্যাখা ও বিষয়বস্তু আলোচোনা appeared first on Prerona Academy.

]]>

মধ্যযুগে রচিত রাধাকৃষ্ণ বিষয়ক ছোটো ছোটো কবিতা বা গানগুলিকে বলা হয় বৈষ্ণব পদ।

বৈষ্ণব পদাবলির বিভিন্ন রসপর্যায় রয়েছে। রাধাকৃষ্ণের মিলন, বিরহ , অভিমান এরকম বিভিন্ন মানসিক অবস্থা নিয়ে রচিত রসপর্যায় গুলির মধ্যে উল্লেখযোগ্য হল – পূর্বরাগ , অনুরাগ , মান , অভিসার , মাথুর , ভাবোল্লাস , মিলন ইত্যাদি।

এই পর্যায়গুলির মধ্যে একটি পর্যায় হল ভাবোল্লাস বা ভাব সম্মিলন। ভাব সম্মিলন হল শ্রীকৃষ্ণ মথুরা চলে যাবার পরে রাধার মনে প্রিয় বিরহের যন্ত্রণা বা মাথুর শুরু হয় সেই যন্ত্রণা থেকে মুক্তি পেতে রাধা ভাবে সা কল্পনাতে শ্রীকৃষ্ণের সঙ্গে মিলিত হন এবং বিরহের বদলে এক আনন্দের অনুভূতি লাভ করেন। এই ভাব কল্পনায় মিলনের পদগুলিই হল ভাবোল্লাস বা ভাব সম্মিলনের পদ।

মনে রেখো ভাব সম্মিলন এই কবিতার নাম নয় , এটি একটি বৈষ্ণবপদের রস পর্যায়ের নাম । এরকম আরো অনেক কবির অনেক ভাবোল্লাসের পদ রয়েছে।

কবি বিদ্যাপতির জন্ম দ্বারভাঙা জেলার মধুবনী পরগনার বিসফী গ্রামের এক বিদগ্ধ ব্রাহ্মণ পরিবারে। তার কৌলিক উপাধি ঠক্কুর বা ঠাকুর। তিনি বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। মিথিলার ছয়জন রাজা ও একজন রানীর পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন। তাঁর রচনাবলির মধ্যে রয়েছে ‘কীর্তিলতা’ ‘ভূপরিক্রমা’, ‘কীর্তিপতাকা’, ‘পুরুষ পরীক্ষা’, ‘শৈবসর্বস্বসার’, ‘গঙ্গাবাক্যাবলি’, ‘বিভাগসার’, ‘দানবাক্যাবলি’, লিখনাবলি, দুর্গাভক্তিতরঙ্গিনী। তিনি রাধাকৃষ্ণবিষয়ক প্রায় আট শ’ পদ রচনা করেন। জীবৎকালে বিখ্যাত কবি ও পণ্ডিতরূপে তার প্রতিষ্ঠা ছিল। তাঁর পদগুলি মিথিলা ছাড়িয়ে বাংলা দেশেও বেশ জনপ্রিয়তালাভ করেছে।

ব্রজবুলি মূলত এক ধরণের কৃত্রিম মিশ্রভাষা। মৈথিলি ও বাংলার মিশ্রিত রূপ হলো ব্রজবুলি ভাষা। ব্রজবুলি মধ্যযুগীয় বাংলা সাহিত্যের দ্বিতীয় কাব্যভাষা বা উপভাষা। এই ভাষায় শব্দগুলি খুব শ্রুতিমধুর। কঠিন শব্দগুলি ভেঙে মিস্টিভাবে উচ্চারিত হয়। এজন্যে ব্রজবুলি খুব মিষ্টি, সুরময়, গীতিময় ভাষা। বিদ্যাপতির ব্রজবুলি ভাষার পদগুলি বাংলা সাহিত্য সমাজে খুব জনপ্রিয়তা লাভ করেছে। রবীন্দ্রনাথও এই ব্রজবুলি ভাষায় ‘ভানুসিংহ ঠাকুরের পদাবলী’ রচনা করেন।

কংস বধের জন্য কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে গেলে রাধা প্রিয়তমের জন্য বিচ্ছেদ বেদনায় কাতর হয়ে পড়েন । শ্রীকৃষ্ণ আর বৃন্দাবনে ফিরে আসেননি, কিন্তু শ্রীকৃষ্ণকে পাওয়ার জন্য ভাবের জগতে হারিয়ে গিয়েছিলেন শ্রীরাধিকা। তাই মনোজগতে ভাব কল্পনায় শ্রীকৃষ্ণের সঙ্গে মিলিত হয়েছিলেন তিনি। প্রবল বিরহ-যন্ত্রণা থেকে মুক্তি পেতে অন্তরের মধ্যেই নিত্যদিন মিলনের আশায় থাকতেন রাধা। এই মিলনে শ্রীকৃষ্ণকে হারিয়ে ফেলার কোনো ভয় নেই। দীর্ঘদিন কৃষ্ণকে কাছে না পেয়ে বিরহে কাতর রাধা, কৃষ্ণকে নিজের অন্তরের মধ্যে ফিরে পাওয়ার পর, তাঁর মনে মিলনের যে উল্লাস জেগে
উঠেছে, সেই আনন্দ প্রকাশ করতেই বিদ্যাপতি এই পদ রচনা করেন। রাধা তাঁর সেই আনন্দ উপলব্ধি প্রকাশ করেছেন তাঁর সখীদের কাছে । বিদ্যাপতির এই কবিতাটি সেই কথাকেই তুলে ধরছে আমাদের কাছে।

কহব : কহিব, বলিব।
চিরদিনে : দীর্ঘ দিনে / দীর্ঘদন পর
মন্দিরে : ঘরে
সুধাকর : চাঁদ
পিয়া-মুখ-দরশনে : প্রিয়তমর মুখ দেখে
ভেল : হল
মহানিধি : মহামূল্যবান রত্ন
গীরিষির : গ্রীষ্মের / গরমকালের
বরিষার : বর্ষার
দরিয়া : নদীর
ভণয়ে : বলছে
দুখ : দুঃখ
বরনারি : শ্রেষ্ঠা নারী বা সুন্দরী
ওর : অন্ত, পার, সীমা
মাধব : শ্রীকৃঘ্ন।
দেল : দিল
আঁচর : আঁচল
তব : তাহলেও, তবুও
ওঢ়নী : ওড়না / চাদর
বা : বাতাস
ছত্র : ছাতা
না : নৌকা
সুজনক : সুন্দর বা ভালো মানুষ
দিবস দুই-চারি : দু-চারদিন

Read More : ছুটি গল্পের বিষয়বস্তু | রবীন্দ্রনাথ ঠাকুর | একাদশ শ্রেণি বাংলা

উত্তর: ‘সুধাকর’ শব্দের অর্থ হল চাঁদ । সুধাকরকে পাপী বলার কারণ হল প্রিয়তম কৃষ্ণের বিরহে রাধিকা যখন দুঃখে কাতর
তখন চাঁদের মায়াবী জ্যোৎস্না যেন আরও বেশি করে তাঁকে কৃষ্ণের কথা মনে করাচ্ছে। অথচ তিনি শ্রীকৃষ্ণের কাছে যেতে পারছেন না। শ্রীরাধিকার
বিচ্ছেদ বেদনাকে বড় করে তোলার জন্য সুধাকরকে পাপী বলা হয়েছে।

উত্তর: শ্রীরাধিকাকে ফেলে রেখে প্রিয় কৃষ্ণ গিয়েছেন মথুরায়। সমগ্র বৃন্দাবন বিরহে কাতর হয়ে উঠেছে। রাধিকার বিরহ-কাতরতায় বৃন্দাবনের বক্ষে নেমে আসা মায়াবী চাঁদের জ্যোৎস্নালোক সেই বেদনাকে
দ্বিগুণ করেছে। চাঁদের প্রতি তাই শ্রীরাধিকার মনে বড়োই আক্রোশ জন্মেছে প্রিয়-বিচ্ছেদে তিনি বিমর্ষ হয়ে পড়েছেন। প্রিয়-মিলনের পূর্বে রাধার
এরূপ অবস্থার বর্ণনাতেই ‘যতদুখ’ শব্দবন্ধটির অবতারণা।

উত্তর: বৈষ্ণব পদকর্তা বিদ্যাপতি ‘মহানিধি’ শব্দের আক্ষরিক অর্থ বুঝিয়েছেন মহৈশ্বর্য বা মহামূল্যবান সম্পদ। পার্থিব ধনরাশি, যা মানুষকে বিত্তশালী, লোভী ও স্বার্থপর করে তোলে।

অন্তর্নিহিত অর্থ: পাঠ্যানুসারে ‘মহানিধি’ শব্দটির অন্তর্নিহিত অর্থ স্বয়ং শ্রীকৃষ্ণ। রাধিকার কাছে শ্রীকৃয় হলেন মহামূল্যবান রত্ন সমান, তাঁর হৃদিমাণিক্য, তাঁর অভিন্ন সত্তা।

উত্তর : শ্রীকৃষ্ণ মথুরা চলে যাওয়ার পর শ্রীরাধিকা যে বিরহ
যন্ত্রণায় দগ্ধ হচ্ছিলেন, সেই অন্তরের বিরহ ক্লেশ কাটিয়ে উঠেছেন। যে শারীরিক বিচ্ছেদ রাধিকাকে পীড়িত করছিল, সেই বিচ্ছেদ-বেদনা রাধিকার
মানসলোকে এসে হঠাৎই প্রশমিত হয়েছে। রাধা ভাবলোকে অনুভব
করেছেন শ্রীকৃষ্ণকে। তাঁরা এখন অভিন্ন সত্তা। মানসলোকে ঘটেছে যুগল কোনো মহৈশ্বর্যের বিনিময়েই তিনি আর তাঁকে দূরদেশে চলে যেতে দেবেন না।

উত্তর : কবি বিদ্যাপতি রচিত ‘ভাব সম্মিলন’ কবিতায় আলোচ্য অংশে কবি বুঝিয়েছেন প্রিয়তম শ্রীকৃষ্ণ, কেবল শ্রীরাধিকার প্রেমিকই নন, তিনি তাঁর ত্রাতাস্বরূপ। রাধার জীবনে কৃষ্ণের গুরুত্ব কতখানি, তা বোঝাতে কবি বিদ্যাপতি কথাটি ব্যবহার করেছেন।

দীর্ঘদিনের কৃষ্ণবিচ্ছেদ শ্রীরাধিকাকে বিরহে কাতর করে তুলেছিল। প্রিয়তমকে মানসলোকে পেয়ে তাঁর আনন্দের আর সীমা নেই।
ভাবের অতিশয্যে ভেসেছেন শ্রীরাধিকা। সখীর কাছে সেই আনন্দ ব্যক্ত করছেন, নানা অলংকার-উপমায় ভরিয়ে তুলছেন শ্রীকৃষ্ণকে। শ্রীকৃষ্ণ যে
তাঁর কাছে কতটা মূল্যবান, তা বোঝাতে কী বলবেন, কী করবেন ভেবে পাচ্ছেন না। তিনি সখীকে বলছেন, ওড়না বা উত্তরীয় যেমন শীতের প্রকোপ থেকে শরীরকে রক্ষা করে তেমনই শ্রীকৃষ্ণ যেন শ্রীরাধিকার অসময়ের রক্ষক, আবার প্রবল গ্রীষ্মের দিনে সুশীতল বাতাসের মতো শ্রীকৃষ্ণ শ্রীরাধিকার জীবনে আনেন প্রশান্তি। কৃষ্ণ যেমন ছাতার ন্যায় প্রতিকূলতার ধারা বর্ষণ থেকে রাধিকাকে রক্ষা করেন, তেমনই কৃষ্ণই তাঁর জীবন নদী পারাপারের নৌকা। দুর্গম ভব পারাবারের কাণ্ডারি। রাধার জীবনে তিনি নিশ্চিন্ত আশ্রয় ও শান্তি এ কথাই আলোচ্য অংশে উপমায় তুলে ধরা হয়েছে।

The post বিদ্যাপতির ভাব সম্মিলন কবিতার উৎস ,কবি পরিচিতি, ব্যাখা ও বিষয়বস্তু আলোচোনা appeared first on Prerona Academy.

]]>
https://preronaacademy.com/vidyapatir-vab-sonmiloni/feed/ 0
২০২৫ মাধ্যমিক বাংলা MCQ | Madhyamik Bengali Suggestion 2025 https://preronaacademy.com/madhyamik-bangla-suggestion-2025-mcq/ https://preronaacademy.com/madhyamik-bangla-suggestion-2025-mcq/#respond Sun, 29 Sep 2024 12:54:47 +0000 https://preronaacademy.com/?p=646 ২০২৫ মাধ্যমিক বাংলা সাজেশন MCQ ১. “রত্নের মূল্য জহুরির কাছেই।” কার কথা বলা হয়েছে – (ক) মেজো কাকা(খ) বড়ো মেসোমশাই(গ)

The post ২০২৫ মাধ্যমিক বাংলা MCQ | Madhyamik Bengali Suggestion 2025 appeared first on Prerona Academy.

]]>

২০২৫ মাধ্যমিক বাংলা সাজেশন MCQ

(ক) মেজো কাকা
(খ) বড়ো মেসোমশাই
(গ) ছোটোমামা
(ঘ) ছোটো মেসোমশাই

উত্তরঃ- (ঘ) ছোটো মেসোমশাই

(ক) রাবণ
(খ) ইন্দ্রজিৎ
(গ) কর্ণ
(ঘ) কার্তিক

উত্তরঃ- (ঘ) কার্তিক

ক) পিতলের শলাকা
খ) লোহার শলাকা
গ) তামার শলাকা
ঘ) ব্রোঞ্জের শলাকা

উত্তরঃ- (ঘ) ব্রোঞ্জের শলাকা

(ক) ২ বছরের
(খ) ৩ বছরের
(গ) ৪ বছরের
(ঘ) ৫ বছরের

উত্তরঃ- (গ) ৪ বছরের

(ক) হিমানীর বাঁধ
(খ) শিশুদের শব
(গ) ধ্বংসের চিহ্ন
(ঘ) যুদ্ধের চিহ্ন

উত্তরঃ- (খ) শিশুদের শব

(ক) দিশেহারা
(খ) মানহারা
(গ) উদভ্ৰান্ত
(ঘ) অমানবিক

উত্তরঃ- (গ) উদভ্ৰান্ত

(ক) রূপসী বাইজি
(খ) পুলিশ
(গ) পাগল
(ঘ) হনুমান

উত্তরঃ- (ক) রূপসী বাইজি

(ক) সর্বনাশী জ্বালামুখী
(খ) কালবোশেখি
(গ) ধ্বংসের চিহ্ন
(ঘ) যুদ্ধের চিহ্ন

উত্তরঃ- (ক) সর্বনাশী জ্বালামুখী

(ক) রাধামোহন রায়
(খ) রাধানাথ শিকদার
(গ) ব্রহ্মমোহন মল্লিক
(ঘ) কেশবচন্দ্র নাগ

উত্তরঃ- (গ) ব্রহ্মমোহন মল্লিক

(ক) কর্তৃকারকে ‘এ’ বিভক্তি
(খ) কর্মকারকে ‘এ’ বিভক্তি
(গ) করণকারকে ‘এ’ বিভক্তি
(ঘ) অপাদান কারকে ‘এ’ বিভক্তি

উত্তরঃ- (ক) কর্তৃকারকে ‘এ’ বিভক্তি

(ক) উপসর্গ
(খ) পরাসর্গ
(গ) পরসর্গ
(ঘ) পরের সর্গ

উত্তরঃ- (গ) পরসর্গ

(ক) সম্বন্ধ তৎপুরুষ সমাস
(খ) করণ তৎপুরুষ সমাস
(গ) নঞ তৎপুরুষ সমাস
(ঘ) মধ্যপদলোপী কর্মধারয় সমাস

উত্তরঃ- (ঘ) মধ্যপদলোপী কর্মধারয় সমাস ( গিরি মধ্যবর্তী খাদ)

(ক) কর্তৃবাচ্যের
(খ) কর্মবাচ্যের
(গ) কর্মকর্তৃবাচ্যের
(ঘ) ভাববাচ্যের

উত্তর:- (ক) কর্তৃবাচ্যের

Follow Us for More on our YouTube Channel

(ক) আকাঙ্ক্ষা
(খ) উদ্দেশ্য
(গ) বিধেয়
(ঘ) যোগ্যতা

উত্তরঃ- (ঘ) যোগ্যতা

(ক) সরল বাক্য
(খ) যৌগিক বাক্য
(গ) জটিল বাক্য
(ঘ) মিশ্র বাক্য

উত্তরঃ (খ) যৌগিক বাক্য

(ক) পূর্ব পদের
(খ) উভয় পদের
(গ) পর পদের
(ঘ) অন্য পদের

উত্তরঃ- (গ) পর পদের

(ক) তৎপুরুষ
(খ) অব্যয়ীভাব
(গ) বহুব্রীহি
(ঘ) মধ্যপদলোপী কর্মধারয়

উত্তরঃ  (খ) অব্যয়ীভাব

The post ২০২৫ মাধ্যমিক বাংলা MCQ | Madhyamik Bengali Suggestion 2025 appeared first on Prerona Academy.

]]>
https://preronaacademy.com/madhyamik-bangla-suggestion-2025-mcq/feed/ 0